editor

প্রকাশিত: 2:57 PM, November 10, 2023

দৃষ্টি এখন দিল্লিতে: আজ ১০ নভেম্বর যুক্তরাষ্ট্র-ভারত বৈঠকে

দৃষ্টি এখন দিল্লিতে: আজ ১০ নভেম্বর যুক্তরাষ্ট্র-ভারত বৈঠকে

অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার

বাংলাদেশের নির্বাচন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান সংবিধান অনুযায়ী হবে এটা স্বাভাবিক। নির্বাচন সংবিধান অনুযায়ী হউক, প্রধান প্রধান সব দলের অংশগ্রহণে হউক, তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ হউক, অত্যন্ত স্বচ্ছতার সাথে হউক এবং তাতে জনগণের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হউক। এখন এটা কিভাবে করা যায় সেটা হলো মুখ্য প্রশ্ন? পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় ভারতের নিবার্চন কমিশন পারলে, ব্রিটেনের নির্বাচন কমিশন পারলে, কানাডা-অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন পারলে, আমাদের নির্বাচন কমিশন কেন পারছেনা?

সমস্যার গোড়ায় যাই। সাংবিধানিক কমিশন ও সাংবিধানিক পদ পদবী নিয়ে থাকার পরও মেরুদন্ডহীন যেসব নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে, তাদেরকে চুড়ান্ত জবাবদিহিতার আওতায় আনা উচিত, তাদের চুড়ান্ত বিচার করা উচিত….না পারলে তারা স্বেচ্ছায় পদ ছেড়ে চলে যায় নাই কেন?

এখানে তাদের পোর্টফোলিও পালনে ও স্বাধীনভাবে নির্বাচন পরিচালনায় আর কি ক্ষমতা দরকার, আর কি সংস্কার দরকার তারা তা বলতে পারে নাই বা পারেনা কেন? না পারলে পদ ছেড়ে দেওয়া উচিত।

তাদের এই ব্যর্থতায় রাজনীতি ও রাজনীতিকরা নতজানু হচ্ছে (হয় প্রশাসনের কাছে, না হয় বিদেশিদের কাছে), সুপিরিয়র মর্যাদা ও মানুষের আস্থা বিশ্বাস হারাচ্ছে, এটা শুভ লক্ষণ নয়। এটা আমাদের অনেক মহৎ অর্জনকে ম্লান করে দিচ্ছে। প্রতিবার বিদেশিদের এসে এখানে দূতিয়ালি করতে হয়, পারস্পরিক আস্থার সংকটে নিজেদের সমস্যা আমরা নিজেরা সমাধান করতে পারছিনা, এটা মোটেই সম্মানের নয়।

অস্বস্তিকর হলেও আজ দিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের স্ট্রাটেজিক টু প্লাস টু বৈঠকে বাংলাদেশের নির্বাচনের বিষয়ে কি আলোচনা হয় বা আদৌ কোনো আলোচনা হয় কিনা সেদিকে সবার দৃষ্টিপাত রাখতে হচ্ছে। বৈঠকটি ভারতের কাছেও গুরুত্বপূর্ণ। কারণ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ও মন্ত্রী লয়েড অস্টিন ওই বৈঠকে যোগ দেবেন। মার্কিন মন্ত্রীরা আসার আগেই সেখানে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ভারতের পক্ষে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে উপস্থিত থাকবেন।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনায়,
অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার
প্রফেসর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ
পূর্ববর্তী কর্মস্থল: ব্র্যাক বিশ্ববিদ্যালয়, জাতিসংঘ উন্নযন কর্মসূচি এবং বিশ্বব্যাংক মানব উন্নয়ন কর্মসূচি
আহ্বায়ক, বঙ্গবন্ধু পরিষদ সুনামগঞ্জ জেলা
বাড়ি সুনামগঞ্জ-১ এর ধর্মপাশা উপজেলায়।

সামাজিক পরিচিতি:
গবেষক, প্রাবন্ধিক ও রাজনৈতিক বিশ্লেষক। বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাতিসংঘ উন্নযন কর্মসূচি ও বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের উন্নয়ন ও রাজনৈতিক অর্থনীতি, স্থায়ীত্বশীল উন্নয়ন ও কৌশলগত ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স