admin

প্রকাশিত: 12:06 AM, September 11, 2025

নির্বাচিত হলে এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবো

এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী

নির্বাচিত হলে এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবো

4

বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় দলীয় কার্যালয়ে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী রহ. এর রুহের  মাগফিরাত কামনা, খুনীদের বিচারের দাবীতে আলোচনা ও দোয়া মাহফিল সংগঠনের উপজেলা সভাপতি ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

1

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জামেয়া দারুল কোরআন সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জননেতা এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী সভাপতি কাজী মাওলানা ছমিরুদ্দীন সালেহ, উপজেলা সহ সভাপতি ডাক্তার আতাউর রহমান, সহ-সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আজিরুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মঈন নানু, বায়তুল সম্পাদক মাওলানা এনামুল হক, প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক হাফিজ সিহাব উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ, পাঠাগার সম্পাদক সাব্বির আহমদ সবুজ প্রমূখ।

2

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, অবিলম্বে জমিয়ত নেতা মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরীর হত্যাকারীদের গ্রেফতার করে আইনের নিয়ে আসতে হবে। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, রিক্সা গরীব ও মেহনিত জনগণের কল্যাণের প্রতীক। ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবো।

সভা শেষে শান্তিগঞ্জ বাজারের বিভিন্ন অলি গলিতে দাওয়াতি মাসের লিফলেট বিতরণ ও রিক্সা প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ করা হয়।

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

8 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার)

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

7 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

1 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

3 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

8 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

5 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

3 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন

1
7