editor
প্রকাশিত: 6:01 PM, April 7, 2024
সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ সিদ্দীকী, এনডিসি বলেছেন, এতিম শিশুদের পিতা-মাতা নেই। তাদেরকে এতিম না ভেবে অভিভাবকের দায়িত্ব নিয়ে সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়াতে হবে। সরকার এতিমদের সুশিক্ষায় শিক্ষিত করতে ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলতে সারাদেশে এতিমখানার মাধ্যমে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি ঈদুল ফিতর উপলক্ষে এতিমদের মধ্যে খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেট এর ঈদের পোষাক বিতরণ একটি প্রশংসনীয় কাজ। তিনি এই ওয়াকফ এস্টেট এর মত অন্যান্য সামাজিক সংগঠন ও দানশীল ব্যক্তিবর্গকে এতিম শিশুসহ বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।
বিভাগীয় কমিশনার গত রবিবার হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেটের উদ্যোগে আল মদিনা শিশু একাডেমি এতিমখানার ছাত্রদের মধ্যে ঈদ উপহার পোশাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, এস্টেটের বিশেষ সহায়ক কর্মকর্তা শাহীদ মোবারক, এস্টেটের ম্যানেজার আব্দুর রহমান, নায়েব সিরাজুল ইসলাম খান, ফয়েজ আহমেদ ও এইচ এম আমীর আলী প্রমুখ।
অনুষ্ঠানে ৫০ জন এতিমদের মধ্যে পোশাক বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দীকী, এনডিসি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,