admin

প্রকাশিত: 8:50 PM, November 20, 2024

গণহত্যাকারীদের বিচারের মাধ্যমে দেশকে কলংকমুক্ত করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট মহানগর ২০,২১ ও ৩৬নং ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশ

গণহত্যাকারীদের বিচারের মাধ্যমে দেশকে কলংকমুক্ত করতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশ ও জাতি গঠন এবং নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে জামায়াত নেতৃবৃন্দকে আরো বেশী দায়িত্বশীল ও অগ্রণী ভুমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসররা এখনো নানাভাবে সক্রিয় থেকে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে ছাত্র-জনতার বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র করছে। গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার মাধ্যমে দেশ ও জাতিকে কলংকমুক্ত করতে হবে। সবধরণের বৈষম্য দূর করে মানবিক বাংলাদেশ গঠনে জামায়াতের আদর্শিক পথচলা অব্যাহত থাকবে।
তিনি মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২০,২১ ও ৩৬নং জামায়াতের কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
থানা আমীর মো শাহেদ আলীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওলানা আহমদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন আলেমে দ্বীন মাওলানা ড.এ এইচ এম সোলায়মান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহপরান পশ্চিম থানা নায়েবে আমীর মো আব্দুর রব, সেক্রেটারী মো নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারী সোহেল আহমদ রিপন, আইন সম্পাদক এড. আব্দুল আহাদ সিদ্দিকী, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক হামিদ বক্স মুহিন, প্রচার ও যুব সম্পাদক আহমদ আল মাসউদ ও শ্রমিক কল্যান সভাপতি আক্কাস আলী প্রমুখ।
কর্মী সমাবেশে আগামী ২০২৫-২৬ সেশনের দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি। ২০নং ওয়ার্ড সভাপতি হিসেবে ওমর ফারুক ইমন, সহ-সভাপতি হাফিজ সোহেল আহমদ, সিদ্দিকুর রহমান চৌধুরী, সেক্রেটারী হাফি আশরাফ উদ্দিন, সহকারী সেক্রেটারী খন্দকার মাসুদ, ২১নং ওয়ার্ড সভাপতি আবু হাসান, সহ-সভাপতি মহসিন উদ্দিন আহমদ ও সেক্রেটারী মাজহারুল ইসলাম মুমিন, ৩৬নং ওয়ার্ড সভাপতি সাইফুল্লাহ মোহাম্মদ তোফায়েল ও সেক্রেটারী হাফিজ মাওলানা গোলাম রব্বানীকে মনোনীত করা হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,