admin

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬

ঈদে সেইলরের নতুন কালেকশন

ঈদে সেইলরের নতুন কালেকশন

2

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর ছোট-বড় সবার জন্য বিশেষ ফেস্টিভ কালেকশন নিয়ে এসেছে। আবহাওয়া, সময়োপযোগী ট্রেন্ড ও উৎসবের আবহ বিবেচনায় ফ্যাব্রিক ও নকশার বৈচিত্র্যে সাজানো হয়েছে এবারের আয়োজন।

কাস্টমাদের কাছে বরাবরই জনপ্রিয় ‘ফ্যামিলি কালেকশন’ এবারও বিশেষ আকর্ষণ। মা–মেয়ে, বাবা–ছেলে, ভাই–বোন কিংবা পুরো পরিবারের জন্য সমন্বিত ম্যাচিং আউটফিট রাখা হয়েছে এই সংগ্রহে। কাস্টমাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে আগের তুলনায় আরও বেশি স্টাইল ও নকশা যুক্ত করা হয়েছে, যা পারিবারিক ঈদ উদযাপনকে করে তুলবে আরও বর্ণিল।

2

প্রথমবারের মতো শিশুদের জন্য প্রিমিয়াম পার্টি ওয়্যারের বিশেষ আয়োজন ‘ফেস্টিভ স্পটলাইট’ কালেকশন উপস্থাপন করেছে সেইলর। এ সংগ্রহে ছেলেদের জন্য পাঞ্জাবি ও পাঞ্জাবি স্যুট এবং মেয়েদের জন্য সালোয়ার স্যুটসহ লাক্সারিয়াস পার্টি ওয়্যার রয়েছে। শিশুদের স্বাচ্ছন্দ্য ও স্টাইলের কথা মাথায় রেখে ট্র্যাডিশনাল পোশাকের পাশাপাশি ছেলেদের জন্য শার্ট, টুইন টপ, টি-শার্ট, ট্যাঙ্ক টপ, পলো ও প্যান্ট এবং মেয়েদের জন্য কুর্তি, টপস, ঘাগরা-চোলি ও ফ্রক রাখা হয়েছে। এছাড়া জুতা, ব্যাগ, খেলনা ও অন্যান্য প্রয়োজনীয় অনুষঙ্গও রয়েছে সংগ্রহে।

7

পুরুষদের সংগ্রহে মিনিমালিস্টিক ক্লাসিক পাঞ্জাবি, ট্রেন্ডি ফিউশন পাঞ্জাবি, লাক্সারিয়াস পাঞ্জাবি স্যুট ও কাবলি সেটের সমৃদ্ধ সমাহার রয়েছে। প্রিমিয়াম কটন জ্যাকার্ড, কটন ডবি, লুম জ্যাকার্ড, রেয়ন জ্যাকার্ড ও কটন লিনেনসহ নানা আবহাওয়োপযোগী ফেব্রিকে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, জারদৌসি ও ডিজিটাল কারুকাজের মাধ্যমে সমৃদ্ধ টার্কিশ ইসলামিক আর্ট, ইজিপশিয়ান, জ্যামিতিক ও ফ্লোরাল মোটিফে সমসাময়িক আবেদন ফুটে উঠেছে।পাঞ্জাবির পাশাপাশি আছে এথনিক ও ক্যাজুয়াল শার্ট, সলিড ও স্ট্রাইপ ফরমাল শার্ট, টি-শার্ট, পলো, ব্যাগি ডেনিম, চিনো ও ফরমাল প্যান্ট। সম্পূর্ণ ঈদ লুকের জন্য রাখা হয়েছে স্যান্ডেল, স্নিকার ও ফরমাল জুতার বৈচিত্র্যময় সংগ্রহ।

6

নারীদের জন্য এক্সক্লুসিভ কটন চিকনকারি, প্রিমিয়াম কটন, কটন ডবি, সিল্ক জ্যাকার্ড ও শিফনসহ ছয়টির বেশি ফেব্রিকে সালোয়ার স্যুট, কুর্তি, টপস ও আভিজাত্যপূর্ণ ঈদ ড্রেস। সঙ্গে রয়েছে মানানসই জুতা, ব্যাগ ও জুয়েলারি—এক ছাদের নিচে পূর্ণাঙ্গ ফ্যাশন সমাধান।

5

ঈদের এ বিশেষ সংগ্রহ দেশব্যাপী সকল আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে নেহার-মালা-মেঘলা সিন্ডিকেটের ত্রাস: চুরির টাকায় গড়েছেন আলিশান বাড়ি

সিলেটে নেহার-মালা-মেঘলা সিন্ডিকেটের ত্রাস: চুরির টাকায় গড়েছেন আলিশান বাড়ি

2 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর বিপণীবিতান, হাসপাতাল আর মাজার এলাকায় এখন এক আতঙ্কের নাম ‘নারী চোর চক্র’। বছরের পর বছর

সিলেটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

সিলেটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

7 ভিন্ন মনন, এক পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। 6 বৃহস্পতিবার

বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা

বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা

1 বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদকে জানিয়েছেন, দেশে বেকারত্ব মোকাবিলায়

জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন

জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন

8 জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে জালালাবাদ চক্ষু হাসপাতালের নবনির্মিত ভবনে আধুনিক অপারেশন থিয়েটারের (ওটি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 3

সিলেট-ঢাকা রুটে নতুন স্পেশাল ট্রেন: গণতান্ত্রিক সরকারের বিশেষ উপহার

সিলেট-ঢাকা রুটে নতুন স্পেশাল ট্রেন: গণতান্ত্রিক সরকারের বিশেষ উপহার

8 সিলেটবাসীর দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘবে এবং যাত্রাকে আরও স্বস্তিদায়ক করতে সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন একটি স্পেশাল ট্রেন। গণতান্ত্রিক

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক : বাণিজ্যমন্ত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক : বাণিজ্যমন্ত্রী

1 বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজুইকি কাটাওকা বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২

প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের আশ্বাসে সিলেটে পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের আশ্বাসে সিলেটে পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

2 সিলেট পেট্রোল পাম্প এসোসিয়েশন, বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, এলপিজি এবং ট্যাংক লরী সংগঠনের ডাকা

চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব

চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব

3 চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ‘তাউলু কোচ’ হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন

1
3