editor
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১
অনলাইন ডেস্ক
এক সময়কার জাতীয় দলের নিয়মিত খেলোয়ার নাসির হোসেনের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিদেশ যাওয়া আটকাতে আইনি নোটিশ দেওয়া হয়েছে। কেবিন ক্রু তামিমার কর্মস্থল সৌদি এয়ারলাইনসকে ব্যবস্থা নিতে এ আইনি নোটিশ দেওয়া হয়। তামিমার আগের স্বামী রাকিব হাসানের পক্ষে এ নোটিশ দেন আইনজীবী ইশরাত হাসান। তামিমা সুলতানার বিরুদ্ধে আদালতে করা মামলার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত চাকরির সুবাদে যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ক্রিকেটার নাসির হোসেনের সদ্য বিবাহিত স্ত্রী সৌদি এয়ারলাইনস-এর কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মির সাবেক স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি এবং এইড ফর ম্যান ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির সেক্রেটারি সাইফুল ইসলাম নাদিমের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান গত ৪ মার্চ হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন। রিট আবেদনে আইন মন্ত্রণালয়ের দুই সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, ধর্ম সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। বিয়ে ও বিচ্ছেদের ঘটনা নিবন্ধন ডিজিটালাইজেশন করার জন্য গত ২২ ফেব্রুয়ারি সংশ্লিস্টদের প্রতি আইনি নোটিশ দেওয়ার পরও পদক্ষেপ না নেওয়ায় এ রিট আবেদন করা হয়।
রিট আবেদনটি সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় ছিল। কিন্তু নির্ধারিত দিনে শুনানি হয়নি। মঙ্গলবার শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী।
কেন্দ্রীয়ভাবে ওয়েবসাইট তৈরি করে ছবিসহ বিয়ে ও বিচ্ছেদের ঘটনার নিবন্ধন ডিজিটালাইজেশন করার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়।
চলতি বছরের ভালোবাসা দিবসে প্রেমিকা তামিমাকে জমকালো আয়োজনে বিয়ে করেন নাসির। বিয়ের আলোচনা থামার আগেই তামিমার আগের স্বামী রাকিব হাসান থানায় জিডি করেন।
জিডিতে রাকিবের অভিযোগ, তামিমার সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি। তাদের ৮ বছরের কন্যা সন্তান রয়েছে। অথচ তাকে ডিভোর্স না দেওয়ার পরও নাসির জেনেশুনে তামিমাকে বিয়ে করেন। তবে তামিমার দাবি রকিবকে ডিভোর্স দিয়েই তিনি নাসিরকে বিয়ে করেছেন। এ নিয়ে আদালতেও মামলা করেছেন রাকিব হাসান।
3 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫
1 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
3 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট
1 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের
7 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক
4 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে
7 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ
6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি