admin

প্রকাশিত: 7:34 PM, September 21, 2024

বিচারের আওতায় নিয়ে আসতে হবে মাওলানা এমরান আলম

সাংবাদিক তুরাবসহ ছাত্র জনতার হত্যাকারীদেরকে

বিচারের আওতায় নিয়ে আসতে হবে মাওলানা এমরান আলম

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ১২ ও ১৩নং ওয়ার্ড শাখার যোগদান অনুষ্ঠান ও দাওয়াতি মাহফিল শুক্রবার (২১ সেপ্টেম্বর) বাদ এশা ১৩নং শাখার সভাপতি মাওলানা আব্দুস শাকুরের সভাপতিত্বে ও মহানগর সাংগঠকি সম্পাদক হাফিজ কয়েছ আহমদের পরিচালনায় স্থানীয় একটি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক ও সংগ্রামী জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম। বিশেষ অতিথি মহানগর সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের নির্বাহী সদস্য মোঃ সিকন্দর আলী, ২৬নং ওয়ার্ড শাখার সভাপতি হাজি আব্বাস জালালী, সেক্রেটারী মুসা আহমদ, ১১নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মুহাইমিন, সেক্রেটারী মাওলানা আবুল কালাম, ১২নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা ওলিউর রহমান, সেক্রেটারী হেলাল উদ্দিন, ১৩নং ওয়ার্ড শাখার সেক্রেটারীর হুসাইন আহমদ, মুহাম্মদ শামীম তালহা, নজরুল ইসলাম, হাফিজ দেলোয়ার, আহমদ হোসেন, মেহেদী হাসান, আব্দুল আওয়াল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৮৯ সনের ৮ ডিসেম্বর উপমহাদেশের শ্রেষ্ঠ শায়খুল হাদিস প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস। জন্মলগ্ন থেকে দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। দেশ ও জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। বর্তমানে দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হকের নেতৃত্বে দেশব্যাপী গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সিলেটের সাংবাদিক এটিএএম তুরাবসহ ছাত্র জনতার হত্যাকারীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

উল্লেখ্য, ১১, ১২ ও ১৩নং ওয়ার্ডে প্রায় ১৫ জন ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য ও আদর্শের সাথে একমত পোষণ করে সংগঠনের যোগদান করেন।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,