admin
প্রকাশিত: 10:03 PM, September 26, 2024
দক্ষিণ সুরমা সিলাম ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মাদ্রাসা হল রুমে বিভিন্ন প্রতিযোগিতা আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও শিক্ষক মোঃ সাহাবুদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যক্তি জীবনে, সমাজে ও রাষ্ট্রে এক মাএ রাসুলে পাক হযরত মোহাম্মদ (সা:) এর আদর্শই মানবতার মুক্তির সনদ। রাসুল (সা:) কে অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই আজকের এ অস্তির ও অশান্ত পৃথিবীতে শান্তি, মুক্তি ও কল্যাণ পেতে জীবনের প্রতিটি ক্ষেত্র রাসুল (সা:) এর শিক্ষা ও আদর্শের পরিপূর্ণ অনুকরণ ও বাস্তবায়ন অপরিহার্য।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির প্রাক্তন সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল হান্নান, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ আব্দুল বারী, ম্যানেজিং কমিটির সদস্য শরাফত আলী, মাদ্রাসার সহ সুপার মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হাফিজ ইমদাদুর রহমান, শিক্ষক কবির উদ্দিন, আবু হানিফ, বাহার উদ্দিন ছাত্র আব্দুল আমজাদ রাফি। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল বারী। বিজ্ঞপ্তি
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,