admin

প্রকাশিত: 8:41 PM, November 17, 2024

আলমাছ আলী-সালেহা বেগম ১ম হিফজুল কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সম্পন্ন

আলমাছ আলী-সালেহা বেগম ১ম হিফজুল কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সম্পন্ন

2

সাবিলিল্লাহ প্রজেক্ট এর তত্ত্বাবধানে আলমাছ আলী-সালেহা বেগম ১ম হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৬ নভেম্বর শনিবার সকাল ১০ টায় বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের এম.এ রহিম হল রুমে অনুষ্ঠিত হয়।
সাবিলিল্লাহ প্রজেক্ট বাংলাদেশ টিম প্রধান, আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আজম আলীর সভাপতিত্বে ও সাবিলিল্লাহ প্রজেক্ট সদস্য, মাসুক মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং অলংকারী ইউপির চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একে এম মনোওর আলী, সাবেক সভাপতি মাওলানা বুরহান হোসাইন, সাবিলিল্লাহ প্রজেক্টের সদস্য আব্দুল মজিদ মিয়া, কামাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জিয়াউল হক।
স্বাগত বক্তব্য রাখেন সাবিলিল্লাহ প্রজেক্টের দায়িত্বশীল সদস্য আনোয়ার হোসেইন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য আব্দুল মজিদ মিয়া, অলংকারী ইউ.পি সদস্য ফজলু মিয়া।
মাওলনা হাবিবুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, পনাউল্লা বাজার হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল কাদির, আহসান উল্লাহ ইসলামী একাডেমির প্রধান শিক্ষক হাফিজ শফিকুর রহমান, আল আতিক হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শিব্বির আহমদ, শিক্ষানুরাগী হাজী আব্দুল হামিদ, লিডিং ইউনিভার্সিটির ল্যাব ইনচার্জ এখলাছুর রহমান নাঈম, ট্রেজারার লুকমান হোসেন, সাবিলিল্লাহ প্রজেক্টের সদস্যদের মধ্যে ইউসুফ আলী, রাকিব আহমদ রুবেল, মনসুর আলী, আলী আহবাব মাসুম, খায়রুল আমিন, সুলতান আহমদ, হুসাইন আহমদ, আহমদ আলী, বুরহান উদ্দিন প্রমুখ।
আলমাছ আলী সালেহা বেগম ১ম হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১৭০ জন কোরআনে হাফেজ অংশ গ্রহণ করে এর মধ্যে ক, খ, গ প্রতি বিভাগে ৩ জন করে ৯ জন মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ পনেরো হাজার টাকা, সাধারণ বৃত্তি ৩ বিভাগে ৩০ জনকে ১৫ হাজার টাকা এবং অংশগ্রহণকরী সবাইকে বৃত্তির আওতায় নিয়ে সর্বমোট এক লক্ষ বায়ান্ন হাজার পাঁচশত টাকা নগদ অর্থ পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।  অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরান শিক্ষা, প্রতিযোগিতা, প্রচার করা জগতের শ্রেষ্ঠ কাজ। যারা এ কাজে আত্মনিয়োগ করে তারাই সফল কাম। আলমাছ আলী সালেহা বেগম ১ম হিফজুল কোরআন প্রতিযোগিতা এই অঞ্চলের জন্য এক ইতিহাস সৃষ্টিকারী যুগান্তকারী পদক্ষেপ। এর ধারাবাহিকতা রক্ষা করে সাবিলিল্লাহ প্রজেক্ট তাদের কাজ চালিয়ে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
১ম সর্বোচ্চ মেধাস্থান অর্জনকারী হাফিজ মোঃ মাহমুদুল হাসান, শিক্ষা প্রতিষ্ঠান রাগীব রাবেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা রাগীব নগর। ২য় হাফিজ মোহাম্মদ রাফি, শিক্ষা প্রতিষ্ঠান হযরত শাহজালাল (রঃ) দারুস সুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসা মোহম্মদিয়া বোর্ডিং এতিমখানা। ৩য় হাফিজা মোছাঃ মাহবুবা বেগম, শিক্ষা প্রতিষ্ঠান আল মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা।
অনুষ্ঠানে আলমাছ আলী সালেহা বেগম ১ম হিফজুল কোরআন প্রতিযোগিতাকে স্মরণীয় করে রাখতে ‘হেরার গুহা’ নামক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি বন্ধ হয়নি, বহাল তবিয়তে ‘আলিম বাহিনী’

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি বন্ধ হয়নি, বহাল তবিয়তে ‘আলিম বাহিনী’

8 সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, বেপরোয়া চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগে সংবাদ সম্মেলনের পরও পরিস্থিতির

পুলিশের সঙ্গে চাকরিবহির্ভূত চয়ন ট্রাফিক বিভাগের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন

পুলিশের সঙ্গে চাকরিবহির্ভূত চয়ন ট্রাফিক বিভাগের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন

5 সিলেট মহানগর এলাকায় রেকার ও অকশনের গাড়ি ব্যবস্থাপনা ঘিরে আগের অভিযোগের পর এবার নতুন করে আরও গুরুতর প্রশ্ন ও

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি

5 একই দপ্তরে বছরের পর বছর ধরে বহাল তবিয়তে থেকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং সিন্ডিকেট গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে

ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

8 সিলেট সদর উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ

খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

8 সিলেট-০৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, বর্তমান সমাজব্যবস্থায় নৈতিকতার

স্বেচ্ছাসেবক দল দেশের সংকটময় মুহূর্তে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে: আব্দুল কাইয়ুম চৌধুরী

স্বেচ্ছাসেবক দল দেশের সংকটময় মুহূর্তে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে: আব্দুল কাইয়ুম চৌধুরী

5 সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় দল

যুক্তরাজ্য যুবদল হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার ৪১ সদস্যের কমিটির অভিষেক অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদল হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার ৪১ সদস্যের কমিটির অভিষেক অনুষ্ঠিত

5 যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 4 গত

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত

1 শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মানসিক বিকাশ ও শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের

1
6