admin
প্রকাশিত: 10:29 PM, February 1, 2025
সিলেটের আল মদিনা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় নগরীর সুবিদবাজার পয়েন্টে আল মাদিনা মাদরাসার ক্যাম্পাসে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাওলানা মঈনুল ইসলাম কোম্পানীগঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সায়ীদ আব্দুল্লাহ, ব্যবসায়ী সাদিক আহমেদ, মারজান আহমেদ চৌধুরী, আব্দুল বাসিত রিমন প্রমুখ।
মাদ্রাসা সহকারী পরিচালক সংবাদকর্মী মাওলানা ঈসা তালুকদার পরিচালনায় পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন হাফিজ ইলিয়াস আহমেদ।
বাচ্চাদের লেখাপড়া নিয়ে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি সায়ীদ আব্দুল্লাহ, শিব্বির আহমেদ, মারজান আহমেদ চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব সামরান সাবের, হাসান চৌধুরী রুয়েল, লন্ডন প্রবাসী আব্দুল হান্নান, শামিম আহমদ, আতিক আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হুসেন, শরীফ আহমেদ, আব্দুল বাছিত রিমন, সেলিম আহমদ, রফিক খান সোহেল আহমদ, আবুবাকার সিদ্দিক, ব্যবসায়ী রমজান আহমেদ প্রমুখ। শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী বলেন, গত ১৭ বছর দেশে একটি স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল। তারা ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। ১৭ বছরে ছাত্রলীগের তাণ্ডবের কারণে হাজারও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ছোট ছোট বাচ্চাদের এই সাফল্যে আমরা সত্যি আনন্দিত বাচ্চাদের লেখাপড়ায় আরো মনোযোগী হতে এবং জেনারেল লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় আরো আগ্রহী করতে অভিভাবকের আরো সজাগ দৃষ্টি থাকতে হবে। বিজ্ঞপ্তি

8 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার)
7 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
8 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
6 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
1 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক
7 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)
6 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন