admin
প্রকাশিত: 12:04 AM, September 11, 2025
ডাকসু নির্বাচন-পরবর্তী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীলগণ বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর শায়খুল হাদিস অধ্যাপক আল্লামা মামুনুল হকের সাথে আমীরে মজলিসের প্রাতিষ্ঠানিক কার্যালয়ে বুধবার (১০ সেপ্টেম্বর) সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এসময় ছাত্র নেতৃবৃন্দ ডাকসু নির্বাচনী অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
আমীরে মজলিস ডাকসু নির্বাচনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নবনির্বাচিত এ. এফ. রহমান হল সংসদের পাঠকক্ষ সম্পাদক ওয়াসির আল মাসতুরকে নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি তার আগামীর পথচলায় সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্য করে বলেন প্রতিটি বিশ^বিদ্যালয়ে ছাত্র সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরো মজবুদ করতে হবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দায়িত্বশীল নুরুল্লাহ মাহমুদ, বর্তমান দায়িত্বশীল শাহরিয়ার আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়তুল মাল সম্পাদক ও মাস্টারদা সূর্য সেন হল সংসদের সদস্য পদপ্রার্থী আলী হোসেন তন্ময়, জসীমউদ্দীন হল সংসদের এজিএস পদপ্রার্থী মোশাররফ হোসেন, বিজয় একাত্তর হল সংসদের সদস্য পদপ্রার্থী ইকরাম আহমেদ মিশু, তারা মিয়া প্রমুখ।
3 বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও
3 সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি সিলেট’-এর উদ্যোগে সমিতির জীবন সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত জমা
5 সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, আমাকে কানাইঘাট-জকিগঞ্জের মানুষ নির্বাচিত
8 ফলাফলটা তার ঈর্ষণীয় ই। কারণ ১২শ ৫০ নাম্বারের মধ্যে ১১শ ৮৭ পেয়ে এবারের এসএসসি পরীক্ষায় চমক দেখিয়েছেন এই শিক্ষার্থী।
7 রুবেলের গুদাম ও সুরমা ট্রান্সপোর্ট ব্যবহার করে কামিয়েছেন অঢেল অবৈধ সম্পদ সিলেট সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় পণ্যের
3 সিলেটের আলমপুরস্থ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) কম্পিউটার ব্যাচের শিক্ষক আউয়ালের বিরুদ্ধে শিক্ষার্থীদের হেনস্তা, চরম মানসিক নির্যাতন ও হুমকির
5 সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরুর বিরুদ্ধে একশ্রেণির স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের তীব্র অভিযোগ উঠেছে।
6 পরিকল্পিত নগর গঠন, সুশৃঙ্খল নগরায়ন এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট