editor
প্রকাশিত: 1:27 AM, April 6, 2024
সিলেট নগরী দক্ষিণ খোজার খলা এলাকায় একাধারে ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় করায় এবং নামাজে শিশু-কিশোর ও যুবকদের উৎসাহিত করার লক্ষ্যে দক্ষিণ খোজার খলা যুব সমাজের উদ্যোগ পুরস্কার বিতরণ ও আলোচনা সভা গত ৫ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা দক্ষিণ খোজার খলা জামে মসজিদের ২য় তলায় অনুষ্ঠিত হয়।
খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু।
খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের নবনির্বাচিত সাধারণ সম্পাদক লাহিন আহমদ রুহেল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সোহানের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খোজারখলা পঞ্চায়েত কমিটির সহ সভাপতি আলহাজ¦ ফারুক আহমদ, সদস্য রফিক মিয়া, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের নবনির্বাচিত সভাপতি আকমল আলী মালাই, দক্ষিণ খোজারখলা জামে মসজিদের মোতাওয়াল্লি মোঃ বদরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্যোক্তদের মধ্যে মেহরাব হোসাইন মামনুন। উদ্যোক্তা রাজু আহমেদ, মিজানুর রহমান ও রেদওয়ান আহমেদ লিজু উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হোসেন আলী। শেষে দোয়া পরিচালনা করেন দক্ষিণ খোজারখলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুর রহমান।
একাধারে ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় করায় ১০ জনকে ১ম পুরস্কার বাই সাইকেল, নামাজে ১ দিন অনুপস্থিত থাকায় ৫ জনকে ২য় পুরস্কার বাই সাইকেল, ২ দিন অনুপস্থিত থাকায় ৪ জনকে ৩য় পুরস্কার টেবিল ফ্যান ও অনিয়মিত জামাতে নামাজ আদায়কারী ৮ জনকে ৪র্থ পুরস্কার ঈদ উপহার প্রদান করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু বলেন, শিশু-কিশোর ও যুবকদের নামাজী ও মসজিদ মুখী করতে দক্ষিণ খোজার খলা যুব সমাজের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসীনয়। একাধারে জামাতে ৪০ দিন নামাজ আদায়কারী শিশু-কিশোর ও যুবকরা নামাজী হওয়ার পাশাপাশি তাদের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি হওয়ায় ভাল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে। তিনি শিশু-কিশোর ও যুব সমাজকে অনৈতিক কাজ থেকে দূরে রাখতে এ ধরনের কার্যক্রমের প্রশংসা করে অন্যান্য সামাজিক সংগঠন ও ব্যক্তিগণকে উদ্যোগ গ্রহণের আহবান জানান। বিজ্ঞপ্তি
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,