editor

প্রকাশিত: 7:26 PM, September 10, 2025

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিএনসিসি প্লাটুনের উদ্বোধন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিএনসিসি প্লাটুনের উদ্বোধন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের আনুষ্ঠানিক উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের সম্মানিত রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল রাশেদুল হাসান প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন রেজিমেন্ট এডজুটেন্ট মেজর মুনতাসীর আরাফাত। কলেজের অধ্যক্ষ ও প্রাক্তন বিএনসিসিও মো. ফয়জুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শুরুতেই প্রধান অতিথিকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কলেজ বিএনসিসি প্লাটুনের চৌকষ ক্যাডেটরা তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

রেজিমেন্টের কমান্ডার মহোদয়ের উদ্বোধনী ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও বিএনসিসি পতাকা উত্তোলন করে প্লাটুন পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া কর্ণেল রাশেদুল হাসান প্রিন্স পরিদর্শন বইয়েও মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন।

উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থী ও ক্যাডেটদের অংশগ্রহণে প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির রেজিমেন্ট কমান্ডার বিএনসিসির গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেম বিকাশে বিএনসিসি অনন্য। পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগে সামরিক বাহিনীর সহায়ক শক্তি হিসেবেও এটি কার্যকর ভূমিকা পালন করে।”

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বিএনসিসির কার্যক্রমকে যুগোপযোগী বলে আখ্যায়িত করে বলেন, “সেনাবাহিনী সবসময়ই আমাদের কাছে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সততা ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত। তাঁদের সাথে কাজ করার অভিজ্ঞতা আমাকে সবসময় মুগ্ধ করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনসিসির সংস্পর্শে থেকে আমাদের শিক্ষার্থীরা কেবল পড়াশোনাতেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ সফলতা অর্জন করবে। তাদের মধ্যে দায়িত্ববোধ, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে, যা আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করবে। আর বিএনসিসি’র কার্যক্রম আমাদের শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের আলোকিত, নৈতিকতাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অধ্যক্ষ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কলেজ পরিবারের পক্ষ থেকে বিএনসিসি কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ ময়নামতি ব্যাটালিয়নের অধিনায়ক বিএনসিসিও মেজর ড. তোফায়েল আহমেদ, বিএনসিসিও লে. মনির, ২/লে. হেলাল এবং সামরিক প্রশিক্ষকবৃন্দ। অতিথি, বিএনসিসি ক্যাডেট ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে রেজিমেন্ট কমান্ডার ময়নামতি রেজিমেন্টের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষকে রেজিমেন্টাল ক্র্যাস্ট প্রদান করেন। পরে অতিথিবৃন্দ ক্যাডেটদের সাথে ফটোসেশনে মিলিত হন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,