editor
প্রকাশিত: 11:07 AM, November 9, 2023
অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার :: সুনামগঞ্জ-১এ পরিবর্তন চাই, এই পরিবর্তনটা শুধু ব্যক্তির না, ব্যক্তির এবং পরিকল্পিত ও স্থায়িত্বশীল উন্নয়নের; মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এবং শোষণমুক্ত সমাজ বিনির্মানের। সুনামগঞ্জ-১এ সামাজিক মর্যাদা সম্পন্ন ক্লিন ইমেজের কাউকে চাই। সেটা আমাকেই হতে হবে, এমন নয়, আমার থেকে ভাল কাউকে পেলে দেন, কিন্তু মাদক সন্ত্রাস ও দুর্নীতির বিস্তার ঘটাবে, এমন কাউকে নয়, সমাজটা সামনে আগাক, বঙ্গবন্ধুর স্বপ্ন চুড়ান্তভাবে বাস্তবায়িত হোক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ, প্রজ্ঞা, সততা ও রাজনৈতিক দর্শনকে অনুসরণ করে হাঁটছেন। তাই তিনি দেশটিকে একটি অনন্য উচ্চতায় নিতে পেরেছেন। তাঁর এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা কার্যকরভাবে বাস্তবায়নে সবার, বিশেষ করে সাধারণ জনগণের অব্যাহত সহযোগিতা প্রয়োজন।
শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে প্রকাশিত একটি নামকরা একাডেমিক জার্নালে “Striving to Realize the Ideals of My Father” (আমার পিতার আদর্শ বাস্তবায়নে প্রয়াস) শিরোনামে একটি বিশেষ প্রবন্ধ লিখেন। তাতে তিনি টেকসই ও উন্নত রাষ্ট্র বিনির্মানের পথে বাংলাদেশের উন্নয়নের ধারা ও বিবরণ তুলে ধরেন, এবং জনগণকে নিরক্ষরতা, দারিদ্র্য, দুর্নীতি, সন্ত্রাসবাদ ও চরমপন্থার কবল থেকে মুক্ত করার উপর জোর দেন।
শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে চুড়ান্ত রূপায়ণের ও বাস্তবায়নের জন্য ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির সফলতার প্লাটফর্মের উপর ভিত্তি করে ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্প রচনা করেছেন, যেটি মূলত উন্নত-সমৃদ্ধ, পরিকল্পিত ও স্থায়িত্বশীল উন্নয়নের রূপরেখা।
সুনির্দিষ্টভাবে এই প্রচেষ্টায় বিশেষ অন্তরায় হয়ে কাজ করে সন্ত্রাসবাদ, মাদক ও দুর্নীতি। মাননীয় প্রধানমন্ত্রীর অপরিমেয় ত্যাগ-তিতিক্ষা ও বলিষ্ঠ নেতৃত্বে যে উন্নয়ন সাধিত হয়েছে তা আরো বহুগুণ বেগবান হবে এবং স্থায়িত্বশীল উন্নয়ন কাঠামোর ভিত আরো অনেক শক্তিশালী হবে যদি মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও শোষণমুক্ত সমাজ গঠন করা যায়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন কার্যকরভাবে বাস্তবায়ন করতে হলে মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও শোষণমুক্ত সমাজ গঠনের বিকল্প নেই।
মাদক সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমার আরো স্পষ্ট অবস্থান দেখুন কালের কণ্ঠে প্রকাশিত “মাদক সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই” শিরোনাম প্রবন্ধে: https://www.kalerkantho.com/print-edition/muktadhara/2018/07/22/660601
ধন্যবাদান্তে:
অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার
প্রফেসর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ
পূর্ববর্তী কর্মস্থল: ব্র্যাক বিশ্ববিদ্যালয়, জাতিসংঘ উন্নযন কর্মসূচি এবং বিশ্বব্যাংক মানব উন্নয়ন কর্মসূচি
আহ্বায়ক, বঙ্গবন্ধু পরিষদ সুনামগঞ্জ জেলা
বাড়ি সুনামগঞ্জ-১ এর ধর্মপাশা উপজেলায়।
Phone/WhatsApp: + 88 01730056194
কনটেক্সট:
দ্বিতীয় বারের মতো চাওয়া। গতবার ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে অবৈতনিক ছুটি নিয়ে টানা চার বৎসর মাঠে (অর্থাৎ সুনামগঞ্জ-১ এর প্রতিটি ইউনিয়নে) নিবিড় জনসংযোগ স্থাপন করা হয়েছে, এবং এক সময় দীর্ঘ ছুটিজনিত কারণে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়েছে।
বাংলাদেশ সরকারের জন্য অবদান:
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষে বাংলাদেশ সরকারের জন্য গভর্নমেন্ট পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম কনসেপ্ট ডেভেলপ ও এর পাইলট প্রকল্প ডিজাইন ও পরিচালনা এবং পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রকল্প ডিজাইন ও পরিচালনা। ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট হিসেবে মন্ত্রী পরিষদ বিভাগের ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্রাটেজি রিভিউ এবং ওপেন ডাটা রেডিনেস এসেসমেন্ট স্টাডি সম্পাদন।
সামাজিক পরিচিতি:
গবেষক, প্রাবন্ধিক ও রাজনৈতিক বিশ্লেষক। বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাতিসংঘ উন্নযন কর্মসূচি ও বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের উন্নয়ন ও রাজনৈতিক অর্থনীতি, স্থায়ীত্বশীল উন্নয়ন ও কৌশলগত ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শক।
পারিবারিক পরিচয়:
বাড়ি সুনামগঞ্জ-১ এর ধর্মপাশায় মহদীপুর গ্রামের কংস নদীর তীরে তালুকদার বাড়ি। আজীবন গ্রাম পঞ্চায়েত মক্রম আলী তালুকদার দাদা, মুক্তিযুদ্ধের অন্যতম স্থানীয় সংগঠক আব্দুল ওয়াহাব তালুকদার বড় চাচা, দানবীর অ্যাডভোকেট আব্দুল খালেক তালুকদার মেজু চাচা, এবং অত্যন্ত সৎ ব্যক্তিত্ব, ধার্মিক, দানবীর ও সমাজ সেবক প্রয়াত নুরুল ইসলাম তালুকদার বাবা। এই তালুকদার বাড়িতেই দীর্ঘ নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধের একটি ক্যাম্প ছিল এবং মোহনগঞ্জ-নেত্রকোণা অঞ্চলের বীর মুক্তিযোদ্ধারা এখানে ছিলেন।
নানা বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার জৈনপুরে বেতাই নদীর পারে। জাহিদ ইমাম নানা। গীতিকবি ও বাউল সাধক উকিল মুন্সীর বড় মেয়ে নানু জান। নানা বাড়ির নান্দনিক ঘাটে অংকিত আছে একটি শৈল্পিক নৌকা। এখানে নৌকায় আসবেন, সম্মান জানিয়ে যাবেন চির নিদ্রায় শায়িত মাতামহীর পিতা গীতিকবি ও বাউল সাধক উকিল মুন্সী এবং মাতামহীর ভ্রাতা বাউল সাধক আব্দুস সাত্তার শাহকে।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, এবং সহযোগিতা ও প্রার্থনায় রাখুন।
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স