editor
প্রকাশিত: 8:19 PM, November 15, 2023
হাফিজ মাছুম আহমদ, দুধরচকী :: আল্লাহর প্রিয় বান্দারা অনেকগুণে গুণান্বিত। এর মধ্যে তিনটি গুণ এমন, যা অর্জন করতে পারলে আল্লাহর প্রিয় হওয়া যায় এবং আল্লাহ তাআলা তাকে সুনিশ্চিত প্রতিদান দেবেন বলে ওয়াদা করেছেন। সেই তিনটি গুণ হলো-
১. আল্লাহর কালাম তথা পবিত্র কোরআন গুরুত্বসহ নিয়মিত পাঠ করা।
২. ইকামাতে সালাত তথা নামাজ যেভাবে পড়তে ও প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে, ঠিক সেইভাবে পড়া ও প্রতিষ্ঠিত করা।
৩. আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন তা থেকে দিন ও রাতে প্রকাশ্যে ও গোপনে দান করা।
রিয়া থেকে আত্মরক্ষার জন্য দান-সদকা গোপনে করা উত্তম। তবে মানুষকে ভালো কাজের দিকে আহ্বানের উদ্দেশ্যে মাঝেমাঝে প্রকাশ্যে দান করাও কখনও জরুরি হয়ে পড়ে। এ ব্যাপারে ফিকাহবিদদের বক্তব্য হলো- নামাজ ও আল্লাহর পথে ব্যয়ের বিষয়টি যদি ফরজ, ওয়াজিব ও সুন্নতে মুয়াক্কাদা আমল হয়, তাহলে তা প্রকাশ্যে করা উত্তম। নফল নামাজ ও নফল দান গোপনে করা উত্তম।
উল্লেখিত ৩ গুণের প্রতিদানের বিষয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, اِنَّ الَّذِیۡنَ یَتۡلُوۡنَ کِتٰبَ اللّٰهِ وَ اَقَامُوا الصَّلٰوۃَ وَ اَنۡفَقُوۡا مِمَّا رَزَقۡنٰهُمۡ سِرًّا وَّ عَلَانِیَۃً یَّرۡجُوۡنَ تِجَارَۃً لَّنۡ تَبُوۡرَ لِیُوَفِّیَهُمۡ اُجُوۡرَهُمۡ وَ یَزِیۡدَهُمۡ مِّنۡ فَضۡلِهٖ ؕ اِنَّهٗ غَفُوۡرٌ شَکُوۡرٌ ‘যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠা করে আর আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন এক ব্যবসার আশা করতে পারে যা কখনও লোকসান হবে না। তিনি তাদেরকে তাদের প্রতিফল পূর্ণমাত্রায় দান করবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দেবেন। তিনি অতি ক্ষমাশীল, (ভালো কাজের) বড়ই মর্যাদাদানকারী। (সুরা ফাতির: ২৯- ৩০)
অতএব, প্রমাণিত যে- কোরআন তেলাওয়াত, নামাজ আদায়, প্রয়োজনমতো দান-সদকা- এই তিন গুণের বিকল্প নেই, লোকসানের কোনো আশঙ্কা নেই। স্বয়ং আল্লাহ তাআলাই এর প্রতিদান দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত তিন গুণ অর্জন করার তাওফিক দান করুন (আমিন)।
এস এ
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স