editor
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩
মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: দেশব্যাপি জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির সাথে সংহতি জানিয়ে ওয়াটারকিপার্স বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং বাপা সিলেট শাখা ও বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ -এর উদ্যোগে জলবায়ু ন্যায্যতার দাবির পাশাপাশি “বাসিয়া নদীর অবৈধ দখল-দূষণমুক্তের” দাবিতে মানববন্ধন ও নৌ-যাত্রা কর্মসূচি পালিত হয়েছে বিশ্বনাথে।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় কালিগঞ্জ বাজারে বাসিয়া নদীর তীরে মানববন্ধনে সভাপতিত্ব করেন বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক পরিবেশবাদী ফজল খান।
সভায় বক্তারা বলেন,বর্তমান সময়ে সারাদেশে নদনদী গুলো বিলুপ্তির পথে। যার ফলে আজ পানি নিষ্কাশন সহ কৃষির উপর প্রভাব পড়েছে। নদনদীতে ময়লা আবর্জনা ফেলার কারণে আজ পরিবেশ দূষিত হচ্ছে।
দ্রুত দেশের নদনদী গুলো খননের পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান জানাই।
সংগঠক এস এ সাজুর পরিচালনায় অনুষ্ঠানে অংশ নেন আনফর আলী গাজী,শামসুল ইসলাম,সুফিয়ান আহমদ,সুবত চন্দ্র দাস, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক কবি এস.পি. সেবু, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য আবদুর রহমান, আজাদুর রহমান, আবদুল মোমিন, সানাহর মিয়া, আলা উদ্দিন,নেইমার আহমদ,ফাহিদ খান,আশফাক আহমদ প্রমুখ।
5 পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘সুরমা বয়েজ ক্লাব’। 5 সোমবার (৬
3 শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ, নৈতিক মূল্যবোধের অবয়ব তৈরি ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজের প্রাথমিক শাখায় ‘সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬’-এর
7 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর রাতারাতি রাজনৈতিক পরিচয় বদলে সিলেটে মাদক ব্যবসা আরও বেপরোয়া করে তুলেছে এক
3 দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই পৌরসভার একটি ড্রেন নির্মাণকে কেন্দ্র করে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্যের কথিত মন্তব্যসংবলিত একটি অডিও
4 স্টাফ রিপোর্টার: বর্তমান শিক্ষাবান্ধব সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণসহ বিদ্যালয়ে শিক্ষকদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ
1 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা নাইম আহমদ নাবিল ও তার পরিবারের বিরুদ্ধে জায়গা বিক্রির নামে লাখ
2 সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, সিলেটের সকল পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠন নিয়ে সমন্বয় পরিষদ গঠন করা
8 সুনামগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাস চালু ও হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। রোববার (৫ জুলাই)