editor

প্রকাশিত: 11:13 AM, May 25, 2024

কথার কথা-মুখেমুখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলতে চাইনা! স্বীকৃতি চাই।

ভাবনায় কাজী নজরুল

কথার কথা-মুখেমুখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলতে চাইনা! স্বীকৃতি চাই।

প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ছিলেন চিরপ্রেমের কবি। তিনি যৌবনের দূত। তিনি প্রেম চেয়েছিলেন, প্রেম নিয়েছিলেন, প্রেম দিয়েছিলেন। মূলত তিনি বিদ্রোহী, কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদপ্রতিম। তাই মানুষটি অনায়াসেই বলতে পারেন, আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়।

সদ্য স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত সফরে গিয়ে তাঁর প্রথম চাওয়া কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে কবির জন্মদিন পালন করা। তিনি তাই করলেন। ১৯৭২ এর ২৪ মে কবিকে ঢাকায় নিয়ে এসে জাতীয় ও আন্তর্জাতিক মর্যাদায় জন্মোৎসব পালন করলেন। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় ১৯৭৪ সনে। কিন্তু যার কোন দালিলিক স্বীকৃতি এখনো দেয়া হয়নি। বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ খ্রিষ্টাব্দের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে তাকে এই উপাধি প্রদান করা হয়। ১৯৭৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

ভারতে একটি দৈনিক পত্রিকার হেডলাইন ছিল- “কলকাতায় নজরুলকে এক কাপ চা দেওয়ার কেউ ছিলনা, বাংলাদেশ নজরুলকে সব দিয়েছে”- কাজী নজরুল ইসলামকে স্হায়ী বাসস্হান দিয়েছেন সদ্য ভূমিষ্ঠ হওয়া রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধানমন্ডিতে যে বাড়ি দিয়েছেন ভারতীয় মুদ্রায় তার দাম ২০০ কোটি টাকা। সর্বক্ষনের জন্য সেবা থেকে শুরু করে গাড়ি পরিষেবা সব দিয়েছেন। জাতীয় কবি করেছেন। যেদিন তার জন্মদিন পালিত হয় বাংলাদেশে অন্তত ১০টি রাষ্ট্রের রাষ্ট্রনায়ক সামিল হন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্হ করা হয়। যার জানাজায় সবথেকে বেশি লোক সমাগম হয়েছে। মৃত নজরুলকে বাঁচানোর জন্য যা যা করার বাংলাদেশ তাই তাই করেছে। কোলকাতায় তো সকালবেলায় এক কাপ চা দেওয়ার কেউ ছিল না। বাংলাদেশ চেষ্টা করছে তাঁর জন্মদিনটি আন্তর্জাতিক সম্প্রীতি দিবস হিসাবে পালন করতে। আর আমরা এপারের অখাদ্যরা নজরুলের লাশের জন্য মায়াকান্না করলাম। হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছিলেন যে, আমাদের অভিমান থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রসারিত হৃদয় ও দায়িত্ববোধের তারিফ করতেই হয়। এপার বাংলা নজরুলকে নিয়ে ব্যবসা বা মায়াকান্না ছাড়া কিছুই করেনি।

নজরুল ইসলামকে স্থায়ী ভাবে বাংলাদেশে নিয়ে আসার মনোবাসনা ছিল তবে তা প্রথমে প্রকাশ করেনি। কিছুদিন পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কবি পরিবারের কাছে মনোবাসনা প্রকাশ করলে কবি পরিবারের উত্তর ছিল- কবি ভারতের চেয়ে বাংলাদেশে অনেক ভাল আছেন, আগের চেয়ে অনেক বেশি সুস্থ বোধ করছেন, বাংলাদেশেই তাঁর বাকী জীবনটা কাটুক।

এখন আমরা ভারতে যাই সুচিকিৎসা নিতে, আর আজ থেকে ৫২ বছর আগে যুদ্ধবিধ্বস্ত, সদ্য স্বাধীন একটি রাস্ট্রে একজন চলন-বলন শক্তিহীন মানুষ ধীরেধীরে সুস্থ বোধ করছেন! নজরুল পরিবারের অনুভূতির সেই বাংলাদেশ কি এখন আছে?

২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতাল (বতর্মান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল) এ কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তর পার্শ্বে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। বাংলাদেশ কবিকে অনেক কিছু দিয়েছেন তারপরও বলব দালিলিক স্বীকৃতি চাই। আজ কবির ১২৫তম জন্মদিনে এটি কবিপ্রেমীদের, সর্বসাধারণের দাবী নয় আবদার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স