admin
প্রকাশিত: 10:47 PM, August 14, 2024
মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ মোনাজাত পরিচালনা করেন আনজুমানের সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ। মাহফিলে কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র.) এর শাহাদাত কবুলিয়াত ও রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে চলমান আন্দোলনে নিহত ছাত্রজনতার রুহের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন- আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উপদেষ্টা মাওলানা সোহেল আহমদ, শাহজাহান আলী, ড. নুরুল ইসলাম বাবুল, নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শাকুর, যুগ্ম সম্পাদক ড. মাওলানা এএইচএম সোলায়মান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকিত, প্রচার ও আইটি সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার ও কোষাধ্যক্ষ আব্দুল জলিল প্রমূখ।
মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আনজুমানের উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আল্লামা সাঈদী দীর্ঘ ৫০ বছর শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ^ব্যাপী কোটি কোটি মানুষের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দিতে কাজ করেছেন। তিনি সিলেটের সরকারী আলিয়া মাদ্রাসা ময়দানে টানা ৩৩ বছর কুরআনের তাফসির করে গেছেন। দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আপোষহীন সিপাহশালার। সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে প্রথমে তাঁকে টানা ১৩ বছর কুরআনের ময়দান থেকে দুরে রাখা হয়। শেষ পর্যন্ত কারাগারে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়। আল্লামা সাঈদীকে সীমাহিন কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তাঁর মৃত্যুর এক বছরের মাথায় জালিম সরকারের শুধু পতন হয়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে। যারা কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে লাঞ্চনা বঞ্চনা রয়েছে। স্বৈরাচারী ইসলামবিদ্বেষী পলাতক সরকার এর উজ্জল দৃষ্টান্ত। আল্লামা সাঈদীর রেখে যাওয়া দ্বীনি খেদমতকে আঞ্জাম দিতে হবে। ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ধর্মপ্রাণ তৌহিদী জনতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,