editor

প্রকাশিত: 6:09 PM, October 1, 2024

সকল গণহত্যা, গুম, খুন ও অন্যায়ের বিচার করতে হবে: সিলেটে মুফতি ফয়জুল করিম

সকল গণহত্যা, গুম, খুন ও অন্যায়ের বিচার করতে হবে: সিলেটে মুফতি ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন, আদর্শ নীতি ও আদর্শবান লোকদের নেতৃত্বে দেশ পরিচালিত হলেই কেবল দেশ একটি আদর্শ দেশে পরিণত হতে পারে। দুর্নীতিমুক্ত সৎ মানুষদের দেশ পরিচালনা ছাড়া কখনো দুর্নীতি অরাজকতা দূর করা সম্ভব নয়। তিনি বলেন, সকল গণহত্যা, গুম, খুন ও অন্যায়ের বিচার করতে হবে। বিগত সরকারের দুর্নীতি ছিল নজিরবিহীন। গুম, খুন ছিল তাদের দেশ পরিচালনার নীতি। তারা শুধু খুনি ছিল না, তারা ছিল ভয়ংকর খুনি। এক দুইটা নয় অসংখ্য গণহত্যার নেতৃত্ব দিয়েছে তারা। লুণ্ঠন চুরি ডাকাতি টাকা পাচারে তারা ছিল বিশ্বসেরা। বিদেশে তাদের এক একজনের রয়েছে শতাধিক বাড়ি। লুটপাটের মহোৎসবে মেতেছিল তারা। সীমাহীন দুর্নীতি করে দেশের সব কিছু লুটপাট করে খেয়েছে তারা। তাদেরকে আর যা কিছু বলুন দেশের শাসক বলা যায় না। তারা ছিল দেশের ভয়ংকর শত্রু।

তিনি আরও বলেন, ছাত্র-জনতা ও আলেম ওলামাদের বীর সাহসীগণ অভ্যুত্থানে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ শত্রু মুক্ত হয়েছে। অথচ আলেম উলামারা বর্তমানে বৈষশের শিকার হয়েছেন। মাদরাসার ছাত্ররা ইসলামী শিক্ষা উচ্চ শিক্ষিত পরও বিসিএস পরিক্ষায় অংশগ্রহন করতে পারছে না এটা চরম বৈষম্য। এবার এ দেশকে নতুন করে সুন্দর করে সাজাতে হবে। খেয়াল রাখতে হবে এক লুটপাটকারীর বিদায়ের পর আর যেন কোন লুটপাটকারী ক্ষমতায় আসতে না পারে। নতুন দেশকে সুন্দর করে সাজানোর জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত সৎ আদর্শবান শাসকের। যারা হবে আল্লাহভীরু চরিত্রবান মেধাবী দক্ষ ও সাহসী। যাদের ভিতর থাকবে দেশপ্রেম এবং আল্লাহর ভয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে সাংবাদিক এটিএম আবু তুরাব ও শাবিপ্রবির মেধাবী ছাত্র রৌদ্র সেন সহ হত্যাকান্ডের সাথে জড়িতেদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানান এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

মঙ্গলবার (০১ অক্টোবর) বিকাল ৪টায় নগরীর কোর্ট পয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম আবরার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি ইউসুফ আহমদ মানসুর, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুছাব্বির আহমদ রুনু, সংগঠনের সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ, মহানগর সহ-সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, সহ সভাপতি আলহাজ্ব ফজলুল হক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সভাপতি মাওলানা আসআদ উদ্দিন, জেলা সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী, মহানগর সেক্রেটারি মাওলানা বদরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি নুরুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি জাকির হোসেন, মহানগর সভাপতি মাওলানা বদরুল হক, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি আরিফুল ইসলাম শামীম, মহানগর সভাপতি মকবুল হোসেন প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,