admin

প্রকাশিত: 11:47 PM, October 6, 2024

বিশ্বনাথে জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন

বিশ্বনাথে জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বিরোধী রাজনীতিবিদদের শায়েস্তা করার জন্য আয়না ঘর বানিয়েছিলেন । আমরা এখন তাকে সেই আয়নার ঘরে রাখতে চাই। ওপার থেকে বুবু এখন টেলিফোনে নসিহত করছেন।সাহস থাকলে দেশে আসেন ।

তিনি গতকাল ৬ অক্টোবর রবিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের মাঠে উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে মুহাম্মদ সেলিম উদ্দিন আরো বলেন ‘আগামীর বাংলাদেশ কারা চালাবে, ছাত্ররা তার একটা গাইডলাইন আমাদেরকে দিয়েছে। আমার গ্রামের একটা কৃষক ভাইয়ের ছেলে, আমার গ্রামের একটা শ্রমিক ভাইয়ের ছেলে-যদি যোগ্যতার বলে চাকুরি পায়, তার কাছে এক টাকার ঘুষ দাবি করবে-এমন সরকার বাংলার মাটিতে আমরা বরদাশত করব না। বাংলাদেশে আর কোনো ঘুষ ও চাঁদাবাজী চলবে না। চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা মানবতা ও ইসলামের দুশমন এবং দেশদ্রোহী। এদের বিরুদ্ধে আমরা আন্দোলন অব্যাহত রাখবো। ‘ওপার থেকে বুবু টেলিফোনে নসিহত দিচ্ছেন। সাহস থাকলে দেশে আসেন । আমরা তো আপনাকে দেশে চাই।আপনি যে হাজার হাজার মানুষকে গুম করেছেন, আপনি যে আয়না ঘর তৈরি করেছেন, আপনাকে সেই আয়না ঘরে আমরা রাখবো। প্রতিহিংসা মিটাতে আপনি যেভাবে নিরীহ মানুষ ঝুলিয়ে হত্যা করেছেন, ওটাও আপনাকে দেখতে হবে। আর চূড়ান্তভাবে হয়তো আপনাকে ফাঁসিতেই ঝুলতে হবে।’

বিশ্বনাথ পৌর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ আবদুস সোবহানের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা দক্ষিণ জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী হাফেজ নাজমুল ইসলাম এবং অফিস সেক্রেটারী আব্দুল কাইয়ুম। এছাড়া মাহফিলে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর মাস্টার মুহাম্মদ ইমাদ উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান, নায়েবে আমীর এইচএম আখতার ফারুক, উপজেলা জামায়াতের এসিট্যান্ট সেক্রেটারী আব্দুল মুকসিদ আক্তার, বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর সভাপতি শাহিন আহমদ রাজু, উপজেলা ছাত্র শিবির উত্তরের সভাপতি মতিউর রহমান, পশ্চিমের সভাপতি আবু তাহিদ, পৌর শিবিরের সভাপতি রিয়াজ উদ্দিন প্রমুখ। এসময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,