editor

প্রকাশিত: 6:38 PM, December 8, 2024

ইসলামী শিক্ষার প্রসারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় : খন্দকার মুক্তাদির

ইসলামী শিক্ষার প্রসারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় : খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ইসলামী শিক্ষার প্রসারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়। শিক্ষা মানব জীবনের এক অমূল্য সম্পদ। মানুষের জ্ঞান ও চিত্তের উৎকর্ষে, মানব সভ্যতা, সংস্কৃতির বিকাশ, চরিত্র গঠন ও মানবীয় মূল্যবোধের জন্য সর্বোপরি মানব স¤পদ উন্নয়নে শিক্ষা হচ্ছে প্রধান নিয়ামক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামীক শিক্ষাব্যবস্থার উন্নয়নে অপরিসিম ভূমিকা রেখেছেন। ইসলামী শিক্ষাব্যবস্থার উন্নয়নে শহীদ জিয়ার একটি নিজস্ব চিন্তাভাবনা ও দর্শন ছিলো।
তিনি আরোও বলেন, সকল ধরনের প্রতিযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে আমাদের সমাজে। সমাজে প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা তৈরি হবে। ইসলামীক প্রতিযোগিতার মাধ্যেমে আমাদের সমাজে আলেম-উলামা সৃষ্টি হবে।
সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ডের তেমুখি পয়েন্টে গতকাল আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা সিলেটের আয়োজনে ও বিশুদ্ধ কুরআন শিক্ষার প্রতিষ্ঠান মা’হাদুল কুরআন ওয়াস-সুন্নাহ সিলেটের উদ্যোগে ৩য় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, এ কে এম তারেক কালাম, আজির উদ্দিন (সাবেক চেয়ারম্যান), শহীদ আহমদ (সাবেক চেয়ারম্যান), সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী।
সম্মেলনে তেলাওয়াত করেন বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ ঈদি শাবান, তানজানিয়া, শায়খ ড. সালাহ মুহাম্মদ সুলায়মান, মিশর, ক্বারী শায়খ আহমদ হিজা, আফ্রিকা, ক্বারী শায়খ সানাদ আব্দুল হামিদ, মিশর, ক্বারী শায়খ আব্বাস উদ্দীন। সম্মেলনে ইসলামী সংগীত পরিবেশন করেন নাশিদ শিল্পি শালিন আহমদ ও শেখ এনাম সিলেট। এছাড়া সম্মেলনে ইলমুত তাজবিদ ওয়াল ক্বেরাআত কোর্স সম্পন্নকারীদের সনদপত্র ও সম্মাননা পাগড়ী প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি শায়খ কাউসারুজ্জামান গণি ও সেক্রেটারি মাওলানা ক্বারী আব্বাস উদ্দীন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,