admin
প্রকাশিত: 11:31 PM, August 14, 2025
১৪ আগষ্ট বৃহস্পতিবার হযরত শাহপরাণ (রহ.) বিএস হাফিজিয়া দাখিল মাদরাসা অলংকারী-পৌদনাপুর, বিশ্বনাথ, সিলেট-এর হিফজ বিভাগের সবক সমাপনকারী ছাত্রদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠান দুপুর ২ ঘটিকার সময় সেমিনার হলে মাদরাসার সহ-সুপার ও হিফজ বিভাগের পরিচালক জনাব মাওলানা শ.ম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজ মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া এতিমখানা ফুলতলীর সাবেক প্রধান শিক্ষক, উস্তাযুল হুফফাজ জনাব হাফিজ মো. সিরাজ উদ্দিন। তিনি হিফজ সমাপনী ছাত্রদের তেলাওয়াত শোনেন কুরআন শরিফ তেলাওয়াত আদব ও ফজিলত নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মাদরাসার সুনামধন্য সুপার জনাব মাওলানা মো. আজিজুর রহমান।
হিফজ বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক জনাব হাফিজ মোহাম্মদ আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র মো. সাইফুর রহমান ও ইসলামি সংগীত পরিবেশন করে মো. ফতেহ আহমদ মেহরাজ।
এতে মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
1 বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও
1 সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি সিলেট’-এর উদ্যোগে সমিতির জীবন সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত জমা
5 সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, আমাকে কানাইঘাট-জকিগঞ্জের মানুষ নির্বাচিত
8 ফলাফলটা তার ঈর্ষণীয় ই। কারণ ১২শ ৫০ নাম্বারের মধ্যে ১১শ ৮৭ পেয়ে এবারের এসএসসি পরীক্ষায় চমক দেখিয়েছেন এই শিক্ষার্থী।
7 রুবেলের গুদাম ও সুরমা ট্রান্সপোর্ট ব্যবহার করে কামিয়েছেন অঢেল অবৈধ সম্পদ সিলেট সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় পণ্যের
5 সিলেটের আলমপুরস্থ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) কম্পিউটার ব্যাচের শিক্ষক আউয়ালের বিরুদ্ধে শিক্ষার্থীদের হেনস্তা, চরম মানসিক নির্যাতন ও হুমকির
4 সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরুর বিরুদ্ধে একশ্রেণির স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের তীব্র অভিযোগ উঠেছে।
3 পরিকল্পিত নগর গঠন, সুশৃঙ্খল নগরায়ন এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট