admin

প্রকাশিত: 7:12 PM, August 16, 2025

সিলেটের পর্যটন শিল্প রক্ষায় পাথর লুটপাট কারীদের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে : অ্যাডভোকেট জুবায়ের

জামায়াতের সিলেট বিভাগীয় জেলা আমীর সম্মেলন

সিলেটের পর্যটন শিল্প রক্ষায় পাথর লুটপাট কারীদের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে : অ্যাডভোকেট জুবায়ের

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সিলেট হচ্ছে দেশের অন্যতম পর্যটন অঞ্চল। সিলেটের হাজার হাজার মানুষ পর্যটন শিল্পের সাথে জড়িত। কতিপয় লুটপাটকারী সাদাপাথরসহ বিভিন্ন পর্যটন স্পট থেকে পাথর চুরি করে পর্যটন শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর মাধ্যমে সিলেটের ইকোলজিক্যাল ভীত দুর্বল করা হচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে স্বোচ্চার হতে হবে। লুটপাটকারী ও চাঁদাবাজসহ সবধরণের অন্যায় অপকর্মের বিরুদ্ধে জামায়াত সবসময় স্বোচ্চার রয়েছে। সিলেটের সকল পর্যটন স্পট রক্ষায় প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাথর লুটপাটে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কিছু কিছু মিডিয়া মিথ্যাচারের মাধ্যমে পাথর লুটের সাথে জামায়াতের সম্পৃক্ততা দেখানোর ষড়যন্ত্র করছেন। এই ধরণের কর্মকান্ডের সাথে জামায়াতের ন্যুনতম কোন সম্পর্ক নেই। অতীতেও ছিলনা। জামায়াতকে নিয়ে এই ধরণের অপপ্রচার বন্ধের আহ্বান জানাচ্ছি। ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরও কাঙ্খিত পরিবর্তন এখনো লক্ষ্য করা যায়নি। জামায়াত নির্বাচনমূখী দল। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে নির্বাচনের আগে সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

তিনি শনিবার (১৬ আগস্ট) বিকেলে জামায়াতের সিলেট বিভাগীয় জেলা আমীর-সেক্রেটারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা নাযেবে আমীর আমীর মোমতাজুল হাসান আবেদ, হবিগঞ্জ জেলা আমীর কাজী মাওলানা মখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মৌলভীবাজার জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, হবিগঞ্জ জেলা সেক্রেটারী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ ও সুনামগঞ্জ জেলা সেক্রেটারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ প্রমূখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,