editor

প্রকাশিত: 7:22 PM, October 9, 2022

সবার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার

সবার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার

॥ ডাঃ তানভীরুজ্জামান ॥

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২২। করোনা ভাইরাস মহামারীর সময়ে আমরা উপলব্ধি করেছি যে আমাদের প্রতিদিনের মানসিক সমস্যাগুলির বিষয়ে সচেতন হওয়া কতটা গুরুত্বপূর্ণ। তবে এটিকে স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রাধিকারের জন্য আমাদের আরও দীর্ঘ পথ হাঁটতে হবে। ইতিমধ্যে ২০১৯ সালে (মহামারীর আগে) বিশ্বব্যাপী আনুমানিক আটজনের মধ্যে একজন মানসিক সমস্যা নিয়ে জীবনযাপন করছিলেন (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)। একই সময়ে, মানসিক স্বাস্থ্যের জন্য পরিষেবা, দক্ষতা এবং বাজেটের স্বল্পতা ছিলো এবং যা প্রয়োজনের চেয়ে অনেক কম ছিলো। বিশেষত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে কোভিড-১৯ মহামারী মানসিক স্বাস্থ্যের জন্য একটি বিশ্বব্যাপী সঙ্কট তৈরি করেছে; স্বল্প এবং দীর্ঘমেয়াদী চাপকে বাড়িয়েছে ও লক্ষ লক্ষ মানুষের মানসিক স্বাস্থ্যকে দুর্বল করেছে।
মহামারীর প্রথম বছরে উদ্বেগ ও হতাশাজনিত সমস্যা ২৫% এর বেশি বৃদ্ধি পেয়েছে (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)। একই সময়ে, মানসিক স্বাস্থ্য পরিষেবাগুলি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ক্রমবর্ধমান সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব, সহিংসতা এবং জনস্বাস্থ্যের জরুরী অবস্থা বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য কে প্রভাবিত করে। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের সমস্ত অগ্রগতি ও অর্জনকে হুমকির মুখে ফেলে।
মানসিক স্বাস্থ্য একজন ব্যক্তির চিন্তাভাবনা, আচরণ ও অনুভূতিকে প্রভাবিত করতে পারে। গবেষণায় দেখা গেছে যে কোনো শারীরিক সমস্যা বা শারীরিক আঘাতের চেয়ে মানসিক সমস্যা বা আঘাত শক্তিশালী ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। আমাদের শরীর, মন ও সুস্থতা আমাদের মানসিক স্থিতিশীলতার উপর নির্ভর করে। যদি মানসিক স্বাস্থ্যের সঠিক যত্ন না নেওয়া হয় তবে এটি শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানসিক স্বাস্থ্য আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এমনকি কর্মক্ষেত্রে প্রভাব ফেলে। ব্যক্তি, সম্প্রদায়/ জাতি ও সরকার হিসাবে আমরা মানসিক স্বাস্থ্যকে যে গুরুত্ব প্রদান করি তা আরও বৃদ্ধি করতে হবে এবং আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমাদের অবশ্যই মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়াকে আরো শক্তিশালী করতে হবে ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সকল সেবা সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্পন্ন করতে হবে এবং একটি কমিউনিটি-ভিত্তিক নেটওয়ার্কের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে।
লেখক- চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,