admin

প্রকাশিত: 11:29 AM, October 4, 2024

৫ বছর পর আজ ‘বিরল’ জুমার খুতবা দিবেন খামেনি

৫ বছর পর আজ ‘বিরল’ জুমার খুতবা দিবেন খামেনি

অনলাইন ডেস্ক
৫ বছর পর আজ জুমার নামাজে ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানকে ‘চরম পরিণতির ভোগের’ হুঁশিয়ার দিয়ে আসছে ইসরাইল। এরমধ্যে জুমার নামাজে খুতবা প্রদান করতে আসছেন খামেনি।

এই খুতবায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দিতে পারেন তিনি। খামেনির খুতবাকে ইরানের রাজনীতিতে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। কারণ প্রায় পাঁচ বছর পর সর্বোচ্চ ধর্মীয় নেতার এটিই প্রথম জুমার খুতবা। এই সময়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরো জটিল রুপ নিয়েছে।

খামেনি শেষবার জুমার নামাজের নেতৃত্ব দিয়েছিলে ২০২০ সালের ১৭ জানুয়ারি। মার্কিন ড্রোন হামলায় ইরানে অভিজাত বিপ্লবী বাহিনী কুদস ফোর্স কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার পর উত্তেজনাকর সময়ে খুতবা দেন তিনি। সোলেইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর জুমার নামাজে ইমামতি করেছিলেন খামেনি।

এবার ইরানের সর্বোচ্চ নেতা এই ‘বিরল’ খুতবা এমন এক সময়ে দিতে যাচ্ছেন, যখন গাজায় ইসরাইলি হামলার বছর পূর্ণ হতে মাত্র তিন দিন বাকি।

খামেনির সরকারির সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে, তেহরানের কেন্দ্রে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে মুসল্লিদের ইমামতি করবেন তিনি।

জানা গেছে, জুমার নামাজের আগে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে।

এর আগে গত মঙ্গলবার ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ইসরাইলি হামলায় নাসরুল্লাহসহ ইরানি কমান্ডার আব্বাস নিফোরুশান নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ইসরাইলের ওপর ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ইরানের হামলার প্রেক্ষিতে ইসরাইলের জবাব কেমন হতে পারে তা নিয়ে জাের জল্পনা চলছে। কারণ গত এপ্রিলে ইরানের হামলার চেয়ে এবারের ধরন একেবারে আলাদা। ওয়াশিংটনও বলেছে, ইসরাইলের সঙ্গে সমন্বয় করে তেহরানের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়া হতে পারে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,