admin

প্রকাশিত: 10:38 PM, September 26, 2024

রাসুল (সা.) বিনয় ও ক্ষমার আদর্শ রেখে গিয়েছেন :মুহাম্মদ ফখরুল ইসলাম

উলামা মাশায়েখ পরিষদ সিলেটের আলোচনা সভা

রাসুল (সা.) বিনয় ও ক্ষমার আদর্শ রেখে গিয়েছেন :মুহাম্মদ ফখরুল ইসলাম

উলামা মাশায়েখ পরিষদ সিলেটের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, রাসুল (সা.) বিনয় ও ক্ষমার সুন্দর আদর্শ রেখে গিয়েছেন। তিনি কিভাবে গর্ব অহংকারমুক্ত জীবনযাপন করতে হয় শিখিয়েছেন। সবার সাথে সর্বোত্তম ব্যবহার করেছেন। অমুসলিমরা আজও তাঁর আদর্শে মুগ্ধ। বিশিষ্টজনের মুখে প্রশংসা শুনে অনুপ্রাণিত হই। দুনিয়ায় প্রতিনিয়ত মুসলমানের সংখ্যা বাড়ছে, অন্যতম প্রধান কারণ হলো- রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শের প্রভাব।

তিনি গতকাল উলামা মাশায়েখ পরিষদ সিলেট আয়োজিত সীরাত বিষয়ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পরিষদের সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন আলেমেদ্বীন শায়খ আজাদ সোবহান, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ ও হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা খলীলুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, মাওলানা আতাউর রহমান, মাওলানা মঈনুল ইসলাম ও মাওলানা দেলাওয়ার হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, উলামায়ে কেরামের মাঝে ঐক্যকে সুসংহত করতে সবাইকে প্রচেষ্টা জোরদার করতে হবে। বিভেদের দেয়াল ভেঙ্গে ফেলতে হবে। পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময় বাড়াতে হবে। সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করতে হবে। সামাজিক কাজে আলেমদেরকে এগিয়ে আসতে হবে। সক্রিয় থাকতে হবে।

সভাপতির বক্তব্যে ড. মাওলানা এ এইচ এম সোলায়মান বলেন, জাতির প্রত্যাশা পূরণে উলামায়ে কেরামের ভূমিকা কাঙ্ক্ষিত পর্যায়ে উপনীত হওয়া উচিৎ। বিষয় ভিত্তিক আলোচনায় শায়খ আজাদ সোবহান বলেন, নিজেকে যোগ্য রূপে গড়ে তোলার বিকল্প নেই। পর্যাপ্ত ইলম, সহীহ নিয়্যাত ও বিশুদ্ধ আমলে অভ্যস্ত হতে হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,