editor

প্রকাশিত: 3:40 PM, July 28, 2023

আশুরার রোজা কীভাবে রাখবেন

আশুরার রোজা কীভাবে রাখবেন

মাইমুনা আক্তার

পৃথিবীর সৃষ্টি ইতিহাস থেকে শুরু করে হজরত আদম (রা.), ইবরাহিম (আ.), মুসা (আ.)সহ বহু নবী-রাসুলের স্মৃতিবিজড়িত দিন পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে কারবালার মতো হৃদয়বিদারক ঘটনাও ঘটেছে এই একই দিনে। তাই মুসলিম জাতিসহ অন্য আহলে কিতাবদের কাছেও এই দিন বিশেষ মর্যাদা রাখে। জাহিলি যুগের কুরাইশরাও এই দিনকে সম্মান করত।
এই দিনের সম্মানার্থে তারা রোজা রাখত। এ ব্যাপারে আয়েশা (রা.) বলেন, জাহিলি যুগে কুরাইশরা আশুরার দিন সওম পালন করত। মহানবী (সা.)-ও সেই সওম পালন করতেন। যখন তিনি মদিনায় হিজরত করলেন তখনো তিনি সেই সওম পালন করতেন এবং অন্যদের পালনের নির্দেশ দিতেন।
এরপর যখন রমজান (সম্পর্কিত আয়াত) অবতীর্ণ হলো রমজানের সওম ফরজ হলো এবং আশুরার সওম বাদ গেল। এরপর যে চাইত সে ওই সওম পালন করত আর যে চাইত তা পালন করত না। (বুখারি, হাদিস : ৪৫০৪)
নিচে আশুরার রোজার ফজিলত ও নিয়ম তুলে ধরা হলো:
আশুরার রোজার ফজিলত : আশুরার রোজা মুমিনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল। এই দিনের রোজাকে কোনো কোনো হাদিসে রমজানের রোজার পর সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ বলে আখ্যা দেওয়া হয়েছে।
আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রমজান মাসের রোজার পরে আল্লাহ তাআলার মাস মহররমের রোজাই সবচেয়ে ফজিলতপূর্ণ। (তিরমিজি, হাদিস : ৭৪০)।
অন্য হাদিসে আরো ইরশাদ হয়েছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা মহররম মাসে আশুরার রোজা।’ (সুনানে কুবরা, হাদিস : ৮৪২১০)
অন্য হাদিসে এই রোজার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, এই রোজার দ্বারা বান্দার বিগত এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু কাতাদাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আশুরার দিনের রোজার দ্বারা আমি আল্লাহর কাছে বিগত বছরের গুনাহ মাফের আশা রাখি।
’ (ইবনে মাজাহ, হাদিস : ১৭৩৮)
আশুরার রোজা কোন দিন : মুসলমানদের জন্য আশুরার রোজা দুটি। অর্থাৎ ১০ মহররমের সঙ্গে তাদের আরেকটি রোজা বাড়তি রাখতে হবে। ৯-১০ বা ১০-১১ যেকোনো পদ্ধতিতে আদায় করা যায়। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ইবনে আব্বাস (রা.) বলেন, (মহররমের) দশম তারিখে রাসুলুল্লাহ (সা.) আশুরার রোজা পালন করতে আদেশ করেছেন। আবু ঈসা ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। আলেমদের মধ্যে আশুরার দিন প্রসঙ্গে দ্বিমত রয়েছে। কেউ কেউ (মহররমের) ৯ তারিখের কথা বলেন, আবার অন্য এক দল ১০ তারিখের কথা বলেছে। ইবনে আব্বাস (রা.) বলেন, তোমরা ৯ ও ১০ (এই দুই দিন) রোজা পালন করো এবং (এই ক্ষেত্রে) ইহুদিদের বিপরীত করো। (তিরমিজি, হাদিস : ৭৫৫)
একটি হাদিসে এমন পাওয়া যায়, আল্লাহর রাসুল (সা.) জীবনের শেষ বছর বলেছেন, ‘আমি যদি আগামী বছর বেঁচে থাকি তবে মহররমের ৯ তারিখেও সিয়াম পালন করব।’ (মুসলিম, হাদিস : ২৫৫৭)
সাহরি-ইফতারে ভালো আয়োজন করা : আশুরার দিন রোজা রাখা যেমন সওয়াবের, তেমনি সাহরি ইফতারে পরিবারের সদস্যদের জন্য ভালো খাবারের আয়োজন করাও সওয়াবের। আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি নবী (সা.) থেকে বর্ণনা করেন, ‘যে ব্যক্তি আশুরার দিনে পরিবারে প্রশস্ততা প্রদর্শন করবে, সে সারা বছর প্রশস্ততায় থাকবে।’ (তাবরানি, মুজামে কবির, হাদিস : ১০০০৭; বায়হাকি, হাদিস : ৩৭৯৫)
এ হাদিসের বর্ণনা সূত্রে দুর্বলতা আছে। তবে ইবনে হিব্বানের মতে, এটি ‘হাসান’ বা গ্রহণযোগ্য পর্যায়ের হাদিস। আল্লামা ইবনে তাইমিয়া (রহ.)-এর দাবি, রিজিকে প্রশস্ততার ব্যাপারে কোনো হাদিস নেই। এটি ধারণাপ্রসূত। ইমাম আহমদ (রহ.) বলেছেন, এটি বিশুদ্ধ হাদিস নয়। তবে এ বিষয়ে একাধিক বর্ণনা থাকার কারণে ‘হাসান’ হওয়া অস্বীকার করা যাবে না। আর ‘হাসান লিগাইরিহি’ পর্যায়ের হাদিস দ্বারা আমল করা যায়। (আস-সওয়াইকুল মুহরিকা আলা আহলির রফজি ওয়াদ দালাল ওয়াজ জানদিকা : ২/৫৩৬)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,