admin

প্রকাশিত: 8:05 PM, May 23, 2025

স্বৈরতন্ত্রের সকল পথ রোধ করার লক্ষে  প্রয়োজনীয় সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম দায়িত্ব : ডা. এ এ তাওসিফ

সিলেট জোন খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত

স্বৈরতন্ত্রের সকল পথ রোধ করার লক্ষে  প্রয়োজনীয় সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম দায়িত্ব : ডা. এ এ তাওসিফ

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডা: এ এ তাওসিফ বলেছেন, বালাদেশের সংবিধানে প্রয়োজনীয় সংস্কার সবাই চান।কিন্তু যার যার সুবিধানুযায়ী সংস্কারের পক্ষে সবার অবস্থান। জন প্রত্যাশা পুরণ হোক, স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের সকল পথ রুদ্ধ হোক, তা জনসমক্ষে বললেও আচার-আচরণে,সার্বিক কার্যকলাপে মনে হয়  অনেকেই পুরনো বন্দোবস্তকে আকড়ে থাকতে চান। খেলাফত মজলিস  মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম দায়িত্ব হলো স্বৈরতন্ত্রের সকল পথ রোধ করার লক্ষে প্রয়োজনীয় সংস্কার করা।

তিনি বলেন,খেলাফত মজলিস এমন সরকার ব্যবস্থা ও স্থায়ী বন্দোবস্ত চায়,যে ব্যবস্থা জনগণের  ভোট,ভাত সহ সকল মৌলিক অধিকারের নিশ্চয়তা দেবে।যে বন্দোবস্ত কার্যকর হলে নাগরিকেরা সংক্ষুব্ধ হয়ে নিজ অধিকারের জন্যে রাজপথে আন্দোলন করতে হবেনা।

তিনি আজ  শুক্রবার খেলাফত মজলিস সিলেট জোনের দিনব্যাপী তরবিয়তি মজলিসে  প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সিলেট জোনের পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে ও সহকারী পরিচালক এবং কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জনাব জহিরুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মুহাম্মদ বজলুর রহমান।

পূর্ব জিন্দাবাজারস্হ অভিজাত হোটেলে অনুষ্ঠিত তরবিয়তি মজলিসে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামি চিন্তাবিদ মাওলানা এস এম এন ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, এডভোকেট মুহাম্মদ ফজর আলী, সিলেট মহানগর সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, কে এম আবদুল্লাহ আল মামুন  সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সিলেট মহানগর সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়সল তালুকদার সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুরে মাওলা অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,