admin

প্রকাশিত: 7:04 PM, October 4, 2024

‘খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া বৈষম্য দূর করা সম্ভব নয়’: ডা. এএ তাওসীফ

জকিগঞ্জে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ

‘খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া বৈষম্য দূর করা সম্ভব নয়’: ডা. এএ তাওসীফ

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডাক্তার এএ তাওসীফ বলেছেন, ‘এ জাতি বৈষম্যের বিরুদ্ধে বার বার সংগ্রাম করেছে, কিন্তু কখনো এদেশে বৈষম্য দূর হয়নি। চব্বিশের গণ অভ্যুত্থানে জন মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল, বঞ্চনার চির অবসানের জন্য। এ আন্দোলনের মাধ্যমে জনগণ বৈষম্যের চির অবসান চেয়েছে। আজ যেসব বন্দোবস্তের কথা শুনতে পাচ্ছি, যত সংস্কারের কথা জানানো হচ্ছে, এসব বন্দোবস্ত ও সংস্কার জনগণকে বৈষম্য মুক্ত করার জন্য যথেষ্ট নয়। এ জাতি সেদিন বৈষম্য মুক্ত হবে, যেদিন এদেশে খোলাফায়ে রাশেদার আদর্শের সরকার গঠিত হবে। এছাড়া এদেশ থেকে বৈষম্য দূর করা সম্ভব নয়।’

তিনি বৃহস্পতিবার (৩ অক্টোবর) জকিগঞ্জ উপজেলা সদরের একটি মিলনায়তনে খেলাফত মজলিস উপজেলা ও পৌর শাখার যৌথ কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

উপজেলা সভাপতি মাওলানা শায়খ আবদুল মুছাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মুখ্য আলোচনা রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমীন সাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন।

মাওলানা রুহুল আমীন সাদী তাঁর বক্তব্যে ইসলামী আদর্শের আলোকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা একটি জগদ্দল পাথর সরিয়ে নতুনভাবে স্বাধীনতা লাভ করেছি। এ স্বাধীনতা বেহাত হতে দেয়া যাবেনা। সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করে লক্ষপানে এগিয়ে যেতে হবে।’

উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, যুব মজলিসের সিলেট জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জারির হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি মুজিবুর রহমান খান, খায়রুল ইসলাম, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর সভাপতি মাওলানা আবদুস সালাম,উপজেলা সহ সভাপতি মাওলানা সালেহ আহমদ, মাওলানা ফরীদ উদ্দিন,যুবায়ের আহমদ চৌধুরী আলমগীর,সহ সাধারণ সম্পাদক মাওলানা আবদুল আহাদ, হাফিজ আবদুল হালিম, যুব মজলিস সভাপতি শাহ জাহান মোহাম্মদ শেলিম,সেক্রেটারী মাওলানা আবদুল হামিদ জালাল, সাংবাদিক রহমত আলী হেলালী ও খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল কাইয়ূম সিদ্দিকী প্রমূখ।

সমাবেশ শেষে ভারতে মহানবী সা. এর অবমাননার প্রতিবাদে এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা সদরে এক গণ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এমএ হক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,