admin
প্রকাশিত: 6:13 PM, October 25, 2024
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি ও মিডিয়া উপ কমিটির আহবায়ক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। একমাত্র ইসলামই পারে বৈষম্য দূর করতে শিক্ষার্থীদের রক্তের দাগ শুকানোর আগেই দেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে সকলকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, ৫৩ বছর পর ইসলামকে বিজয়ী করার সুযোগ এসেছে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরে মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে হবে। চলমান মানব রচিত সংবিধানের কুফল এবং ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল তুলে ধরে মানুষকে ইসলামের পতাকাতলে নিয়ে আসার জন্য একযোগে নেতা কর্মীদের কাজ করতে হবে। ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠিত না থাকলে দেশ মানুষ ইসলামের একই দুরবস্থা তা বিগত সময় দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন ইসলাম প্রতিষ্ঠায় কল্যাণকর দিকগুলো তুলে ধরে বোঝাতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের কোতোয়ালী থানার ১০নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় ঘাসিটুলা জামে মসজিদের সম্মুখে সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য ডা. রিয়াজ উপরোক্ত কথাগুলো বলেন।
১০নং ওয়ার্ড সভাপতি মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, কোতোয়ালি থানা সহ সভাপতি মোঃ মধু মিয়া, সেক্রেটারি মোঃ মনির হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ জুবায়েল মিয়া, যুব আন্দোলন ১০নং ওয়ার্ডের সভাপতি মোঃ শুয়েব আহমদ, ছাত্র আন্দোলনের মোঃ মুজাহিদ প্রমুখ।
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,