admin
প্রকাশিত: 10:17 PM, January 13, 2025
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে বিভিন্ন এলাকার দেড়শ অসহায় পরিবার মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা মো. ইছহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী।
এতে প্রধান শিক্ষক মাওলানা ইমদাদুল হকের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরগনাহী দৌলতপুর সিনিয়র আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ওয়াছিক উদ্দিন, গ্রামতলা জামেয়া ইসলামীয়া মাদ্রাসার সহসুপার ও মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মাওলানা বদরুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা কাজী রমিজ উদ্দিন, কালিকাবাড়ী চা বাগানের ম্যানেজার রফিক উদ্দিন, সেনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমি রানী দে, মাওলানা সাদিকুর রহমান, তরুণ সমাজসেবক জামিল আহমদ, যুব নেতা আনোয়ার হোসাইন, কুমারশাইল ইসলামী যুব সমাজের সভাপতি আতিকুর রহমান, বিশিষ্ট মুরুব্বি আব্দুল ওয়াহাব বাবু, আব্দুল লতিফ ইরাই, আব্দুল আওয়াল কঠন, জামাল উদ্দিন, আবুল কালাম,ফজলুর রহমান, ইতালী প্রবাসী কলিম উদ্দিন, মুহিম উদ্দিন, ময়না মিয়া, চান্দপুর যুব সমাজের প্রতিনিধি মাতাব আহমদ ও জাহিদ আহমদ,আলীমপুর যুব সমাজের প্রতিনিধি আবুল কালাম, শিক্ষক ইমরান হোসেন শাহিন, রেদওয়ান আহমদ ও ফাতেহা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এলাকায় ইসলামি শিক্ষা আলো ছড়িয়ে দিচ্ছে। আজকে মাদ্রাসাটি বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে প্রশংসনীয় কাজ করেছে। কারণ কোথাও কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এরকম উদ্যোগ খুব একটা নিতে দেখা যায় না। এই মাদ্রাসাটি রীতিমতো দৃষ্টান্ত তৈরি করেছে। সবখানে ইসলামি শিক্ষা আলো ছড়িয়ে দিতে হলে এরকম মাদ্রাসা স্থাপন করা খুবই জরুরি।
3 গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সিলেট বিএনপি’র ৬ সিনিয়র নেতা। অনেকেই ব্যাকফুটে চলে গিয়েছিলেন। আশাও ছেড়ে দিয়েছিলেন। ধরে নিয়েছিলেন সবই শেষ।
2 সিলেটের সীমান্তবেষ্টিত জৈন্তাপুর উপজেলা ও সংলগ্ন এলাকায় এখন এক আতঙ্কের নাম অঞ্জন দাস। দলীয় পদের দাপট দেখিয়ে সীমান্ত দিয়ে
2 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 7 ১৮ আগস্ট
6 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
2 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
6 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
7 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
3 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক