admin

প্রকাশিত: 10:44 PM, January 12, 2025

এমসি মাঠে ৩দিনব্যাপী মাহফিল সফল করায় আনজুমানের কৃতজ্ঞতা

এমসি মাঠে ৩দিনব্যাপী মাহফিল সফল করায় আনজুমানের কৃতজ্ঞতা
সিলেট এমসি কলেজ মাঠে ৩দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সফল করায় আইনশৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত সকল বাহিনী, এমসি কলেজ কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, পিডিবি, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাবাসীসহ সর্বস্তরের সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের নেতৃবৃন্দ।
রোববার এক বিবৃতিতে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মোঃ একরামুল হক ও সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীন আহমদ বলেন, দীর্ঘ একযুগ পর সিলেট এমসি কলেজ মাঠে আল্লামা সাঈদী (র.) এর স্মৃতি বিজড়িত আনজুমানের ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সর্বাত্মকভাবে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। এই মাহফিল সফলে সিলেটবাসীর সার্বিক সহযোগিতায় আমরা কৃতজ্ঞ। বিশেষ করে পুলিশ- সিভিল প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী, বিভিন্ন এজেন্সী, সিলেট সিটি কর্পোরেশন, এমসি কলেজ কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগ, বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠান, মাঠের পাশর্^বর্তী এলাকার মসজিদ, ঈদগাহ ও মহল্লা  কমিটির দায়িত্বশীলবৃন্দ, স্থানীয় এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতায় এই মাহফিল সফল করা হয়েছে। বিশেষ করে সিলেটের ধর্মপ্রাণ তৌহিদী জনতার উপস্থিতি, শ্রম ও বিভিন্ন ধরনের সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আল্লাহ পাক সবাইকে এর উত্তম প্রতিদান দান করুন। আমীন।
নেতৃবৃন্দ বলেন, শেষ দিনের মাহফিলে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নগরীর কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় অনেকেই দুর্ভোগের শিকার হয়েছেন। অনিচ্ছাকৃত এই দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এমসি কলেজের মতো বিশাল মাঠে প্রথমবারের মতো লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে মাহফিল সফল করা একটি মাইলফলক। মাহফিল ব্যবস্থাপনায় সৃষ্ট কিছু ত্রুটি-বিচ্যুতির ব্যাপারে ভবিষ্যতে আরো বেশী সতর্কতা অবলম্বনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
আল্লাহ পাক আমাদেরকে উক্ত তাফসীর মাহফিলে আলোচ্য কুরআন ও হাদীসের আলোকে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমীন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,