editor
প্রকাশিত: 12:57 PM, October 6, 2020
সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত প্রতিবাদী সমাবেশ বক্তারা বলেছেন, ধর্ষকদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের বিচার বিশেষ আদালতে করতে হবে। তাদের মদদদাতাদেরও চিহ্নিত করতে হবে। কোন রাজনৈতিক শক্তি যাতে তাদের রক্ষা করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধর্ষকদের হাতে ছেড়ে দেওয়া হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তারা।
আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুস। বক্তৃতা করেন সংগঠনের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা নাসরুদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আরিফ, গণশিল্পী সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, পথ নাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, অভিনেত্রী অরুনা বিশ্বাস, ছড়াকার আসলাম সানি, অভিনেতা মো. বারী, চারু শিল্পী কামাল পাশা, আশফাকুর রহমান বুলু, মিজানুর রহমান, হানিফ খান প্রমূখ।
সমাবেশে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, এদেশ- সেদেশ নয়, যে দেশের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একের পর এক ঘটনায় আমি আমার মেয়ের চোখের দিকে তাকাতে পারি না। কারণ আমার কন্যা যে পোস্ট দিচ্ছে, তা আমি দেখি। স্বাধীনতার ৫০ বছরে এসে এঘটনা পাকিস্তানিদের নির্যাতনের কথা মনে করিয়ে দেয়।
তিনি আরো বলেন, পাকহানাদারদের নির্মূল করেছি। একইভাবে ধর্ষকদের নির্মূল করতে হবে। ধর্ষকরা কারো ভাই-বন্ধু হতে পারে না। তাদেরকে সমাজ থেকে বিতারণ করতে হবে। মুক্তিযুদ্ধে বিজয়ের মতো এই যুদ্ধে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বিজয়ী হবোই।
ধর্ষণের জন্য শিক্ষা ব্যবস্থাকে দায়ি করে সংস্কৃতি কর্মী মান্নান হীরাসহ অন্যান্য বক্তারা বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমরা দীর্ঘ দিন লড়াই করছি। বিদ্যমান কারিকুলামে ধর্ষক সৃষ্টি হবেই। মাহফিলের নামে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও নীতি নৈতিকতার বিরুদ্ধে প্রচারণার সুযোগ দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে না। এই অবস্থা পরিবর্তনের প্রয়োজন সুস্থ্য ধারার সাংস্কৃতিক আন্দোলন।
অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেন, আমি লজ্জিত। ভীষণ লজ্জিত। মুখে শুধু একটাই শব্দ আসছে- ছি! ছি! মনে হচ্ছে- আমি নিজেই ধর্ষিত। প্রতিদিন ধর্ষিত হচ্ছি। কোনো না কোনোভাবে প্রতিদিন মেয়েরা নির্যাতিত হচ্ছে। এখন মনে হয়, আমরা কি বাঙালি আছি? না আমাদের উপর পাকিস্তান ভর করেছে? আমি এই সকল ঘটনাকে ঘৃণা করি।
স্বাগত বক্তব্যে হাসান আরিফ বলেন, আমরা এখন ভয়ের সমাজে বাস করছি। করোনা পরিস্থিতির মধ্যে আমরা যখন কামাল লোহানী ও আনিসুজ্জামানের মতো ব্যক্তিত্বদের সম্মান জানাতে শহীদ মিনারে আনতে পারি না। তখন ধর্ষণের বিরুদ্ধে সমাবেশ করতে হয়। মুক্তিযুদ্ধের বাংলাদেশে এটা কাঙ্খিত নয়।
সমাবেশে বক্তারা বলেন, চারিদিকে যা দেখছি তা আমাদের স্তম্ভিত করে দিচ্ছে। সরকারের উন্নয়ন ও অগ্রগতিকে প্রশ্নবিদ্ধ করছে। যারা ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটাচ্ছে, তাদের কি মদদ দিচ্ছে। নোয়াখালী, সিলেট, খাগড়াছড়ি সব স্থানেই ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের পৃষ্টপোষক রয়েছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সুস্পষ্ট পথ ও নীতি নির্ধারণ করতে হবে।
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 7 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
2 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
1 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর