editor
প্রকাশিত: 1:49 PM, August 9, 2026
সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলিয়া ইকবাল চৌধুরীর অবাধ বিচরণ ও রহস্যজনক প্রভাব বিস্তার নিয়ে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
রাজনৈতিক পটপরিবর্তনের পরও ৮ নম্বর ওয়ার্ডের বহুল আলোচিত ভূমি খেকো সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাসের সঙ্গে আতাঁত করে এলাকায় অপরাধচক্র গড়ে তোলার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্র জানায়, আলিয়া ইকবাল চৌধুরী সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং পলাতক সাবেক সভাপতি আফতাব হোসেন খানের ঘনিষ্ঠ সহযোগী। ৫ আগস্টের পর নিজের সুবিদবাজার নূরানী আবাসিক এলাকার বাসভবন ছেড়ে বর্তমানে তিনি সাগরদিঘীরপাড় এলাকায় ডেরা বেঁধেছেন। অভিযোগ রয়েছে, সাবেক বিতর্কিত কাউন্সিলর জগদীশ চন্দ্রের সঙ্গে যোগসাজশ করে তিনি সংলগ্ন এলাকায় ভূমি দখল, নানা প্রলোভনে সাধারণ মানুষকে প্রতারণা ও রাজনৈতিক আশ্রয় বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।
এছাড়া, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত করে গোপন বৈঠক ও ঝটিকা মিছিলের পরিকল্পনাতেও তিনি নেতৃত্ব দিচ্ছেন। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো—স্থানীয় সুবিধাবঞ্চিত ও পথভ্রষ্ট কিশোরদের একত্রিত করে একটি ‘কিশোর গ্যাং’ গড়ে তুলছেন তিনি, যেখানে তার নিজের ছেলেকেও সামনে রাখা হচ্ছে।
গুরুতর এসব অভিযোগ সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ অধিবাসীরা। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা বা অপরাধমূলক চক্রের বিস্তার ঘটার আগেই আলিয়া ইকবাল চৌধুরী ও তার সঙ্গীদের যাবতীয় অপকর্মের নিরপেক্ষ তদন্ত করে দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
6 রাজনীতি ও ব্যবসার সুবিধার্থে বহুরূপী সাজে নিজেকে জাহির করার অভিযোগ উঠেছে খাদিমপাড়ার বাসিন্দা শফিকুর রহমান খোকনের বিরুদ্ধে। তিনি খাদিমপাড়া
3 স্টাফ রিপোর্টার:: বিয়ে, বদলি-বাণিজ্য, অফিস ফাঁকি, প্রশিক্ষণে অনিয়ম, সরকারি গাড়ি-জ্বালানির অপব্যবহার থেকে শুরু করে ক্ষমতার দাপট-একটির পর একটি অভিযোগে আলোচনায়
4 গোলাপগঞ্জ প্রতিনিধি: 4 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর এওলাটিকর গ্রামে প্রভাবশালী চক্র ও সন্ত্রাসীদের অব্যাহত হুমকি এবং অন্যায়-অত্যাচারের মুখে প্রাণভয়ে
5 সিলেটের খাদিমপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ১৭ একর (প্রায় ৬০ কেদার) জায়গাজুড়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের শত কোটি টাকার পর্যটন কেন্দ্র ‘এক্সেলসিয়র
3 সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক
8 সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের লাল মাটি এলাকায় বিজিবি ক্যাম্পের কাছাকাছি একটি শক্তিশালী চোরাচালান ও চাঁদাবাজ চক্র সক্রিয় থাকার
5 সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব খাতের মোট ২০
4 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪টি ওয়ার্ডের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী এ টি এম সাইদুর রহমানের বিরুদ্ধে ঘুষবাণিজ্য, অবৈধ সম্পদ