admin
প্রকাশিত: 4:52 PM, August 9, 2026
রাজনীতি ও ব্যবসার সুবিধার্থে বহুরূপী সাজে নিজেকে জাহির করার অভিযোগ উঠেছে খাদিমপাড়ার বাসিন্দা শফিকুর রহমান খোকনের বিরুদ্ধে। তিনি খাদিমপাড়া ৬ নম্বর রোডের ফজলুর রহমান তালুকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ১৭ বছর ধরে তিনি আওয়ামী লীগ ও যুবলীগের সাবেক কাউন্সিলর, টিলাঘর গ্রুপের প্রভাবশালী নেতা জাহাঙ্গীরসহ তার ঘনিষ্ঠ বলয়—আফসর চেয়ারম্যানের ভাই আফজল এবং সামাদ (মেজর টিলার) গংদের সাথে সক্রিয় রাজনীতি ও ব্যবসায়িক সুবিধা ভোগ করে আসছিলেন। স্থানীয় রাজনীতি ও ব্যবসা টিকিয়ে রাখতে তিনি সাবেক কাউন্সিলর জাহাঙ্গীরের পরিবারের অন্যতম আস্থাজন হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তিনি রাতারাতি রূপ বদলে বিএনপি সাজতে শুরু করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী। বর্তমানে তিনি কোনো ওয়ার্ডের সভাপতি বা বড় পদ পাওয়ার ভুয়া পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। এমনকি বর্তমানে প্রভাবশালী নেতাদের “ঘনিষ্ঠ বন্ধু” পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
খোকনের বিরুদ্ধে অন্যতম গুরুতর অভিযোগ হলো—তিনি নিজের অবস্থান ভারী করতে বিএনপি ও অঙ্গসংগঠনের সক্রিয় নেতাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছেন। পূর্বে তিনি বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে নিউজ করিয়ে স্থানীয় বিএনপি নেতা রাহাত চৌধুরী মুন্না, ছাত্রদল নেতা সোহেল, কামরুল ও কয়েস লোদীসহ একাধিক নেতার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিলেন। পরে চুক্তিকৃত টাকা পরিশোধ না করায় সংশ্লিষ্ট ফ্যামিলির সাথে লেনদেন সংক্রান্ত মেসেজের স্ক্রিনশট ফাঁস হয়ে গেলে তার এই অপতৎপরতা সবার সামনে উঠে আসে।
রাজনৈতিক পরিচয় পরিবর্তনের পাশাপাশি তার বিরুদ্ধে এলাকাভিত্তিক একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। খাদিমপাড়া ৬ নম্বর রোড এলাকায় তিনি ভূমি খোক হিসেবে পরিচিত। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত বলে দাবি করছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা।
স্থানীয় বিএনপির দায়িত্বশীল নেতারা সতর্ক করে দিয়ে জানান, খোকন কখনোই বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। তিনি কেবল নিজের সুযোগ-সুবিধা ও অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করতেই হঠাৎ বিএনপি সেজে মাঠে নেমেছেন। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
4 উত্তরা ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে উত্তরা
3 জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে
7 রাজনীতি ও ব্যবসার সুবিধার্থে বহুরূপী সাজে নিজেকে জাহির করার অভিযোগ উঠেছে খাদিমপাড়ার বাসিন্দা শফিকুর রহমান খোকনের বিরুদ্ধে। তিনি খাদিমপাড়া
4 স্টাফ রিপোর্টার:: বিয়ে, বদলি-বাণিজ্য, অফিস ফাঁকি, প্রশিক্ষণে অনিয়ম, সরকারি গাড়ি-জ্বালানির অপব্যবহার থেকে শুরু করে ক্ষমতার দাপট-একটির পর একটি অভিযোগে আলোচনায়
2 গোলাপগঞ্জ প্রতিনিধি: 2 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর এওলাটিকর গ্রামে প্রভাবশালী চক্র ও সন্ত্রাসীদের অব্যাহত হুমকি এবং অন্যায়-অত্যাচারের মুখে প্রাণভয়ে
1 সিলেটের খাদিমপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ১৭ একর (প্রায় ৬০ কেদার) জায়গাজুড়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের শত কোটি টাকার পর্যটন কেন্দ্র ‘এক্সেলসিয়র
2 সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক
8 সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের লাল মাটি এলাকায় বিজিবি ক্যাম্পের কাছাকাছি একটি শক্তিশালী চোরাচালান ও চাঁদাবাজ চক্র সক্রিয় থাকার