admin

প্রকাশিত: 8:28 PM, August 6, 2024

দলের কোন কর্মী বিশৃঙ্খলার সাথে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা

সিলেট বিএনপির সংবাদ সম্মেলন

দলের কোন কর্মী বিশৃঙ্খলার সাথে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
সোমবার (৫ আগস্ট) বিকালে হাসিনা সরকার পতনের পর আনন্দ উদযাপন করতে সিলেটের রাস্তায় নেমে আসেন আপামর জনতা। কিন্তু সেসব মিছিল থেকে একসময় শুরু হয়ে যায় সিলেট মহানগরজুড়ে তাণ্ডব। সিলেটের বিভিন্ন সরকারি স্থাপনা, সরকারি ও প্রশাসনিক বিভিন্ন অফিস, মন্ত্রী-এমপি এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ অবস্থা চলে মধ্যরাত পর্যন্ত।

উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন করে তাদের কোনো নেতাকর্মী এসব অপকর্মে জড়িত নন বলে দাবি করা হয়েছে। লিখিত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন- দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রথমবারের মতো দেশের স্বাধীনতা অর্জন করা হয়েছিলো। আর দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে এবার দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। দীর্ঘ এই সময়ে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ত্যাগ-সংগ্রাম এবং ছাত্রজনতার টানা ৩৬ দিনের রক্তদেওয়া আন্দোলনের পর সোমবার (৫ আগস্ট) এটি অর্জন করেছি আমরা। এই অকুতোভয় ছাত্রজনতাসহ ১৮ কোটি জনতার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাইয়ুম চৌধুরী আরও বলেন- স্বৈরাচার সরকারের রেখে যাওয়া কিছু দোসর জনতার বিজয় উৎসবে সুকৌশলে প্রবেশ করে সিলেট শহরে বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের সঙ্গে বিএনপি কিংবা ছাত্র-জনতার কোনো সম্পর্ক নেই। বিষয়টি পরিলক্ষিত হওয়ার পরপরই দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ও ড. এনামুল হক চৌধুরীর নেতৃত্বে শহরজুড়ে মাইকিং করে তাদের ঠেকানো এবং সচেতনতা সৃষ্টির চেষ্টা করছে সিলেট বিএনপি। কোথাও কেউ বিশৃঙ্খলা করলে তাদেরকে সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে বলছেন বিএনপি নেতারা। এছাড়া দুর্বৃত্তদের ঠেকাতে সিলেটবাসীকে প্রতিটি পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করার জন্য আহবান জানাচ্ছে বিএনপি। এ বিষয়ে সিলেট বিএনপি সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে।

জেলা বিএনপির সভাপতি সংবাদ সম্মেলনে বলেন- আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সিলেটের সাংবাদিক এটিএম তুরাবসহ দেশের শহিদ হওয়া সাংবাদিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে স্মরণ করছি পুলিশ-বিজির গুলিতে নিহত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৬ জনসহ সারা দেশের শহিদদের। তাদের সকলের নাম ও এই আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

রাজনৈতিক রোষানলে পড়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলীসহ যেসকল নেতাকর্মী গুম হয়েছেন তাদেরকে ফিরিয়ে দেয়ার দাবি জানান আব্দুল কাইয়ুম চৌধুরী। পাশাপাশি দীর্ঘ ১৫ বছরে দলের যেসব নেতাকর্মী ও ছাত্রজনতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের অভিলম্বে নিঃশর্ত মুক্তি ও সকল মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দীকি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফফার, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, এডভোকেট হাসান পাটওয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সদস্য সচিব আফসর খান, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়