editor

প্রকাশিত: 5:17 PM, January 16, 2021

ইসরাইলকে কেন্দ্রীয় কমান্ডের আওতায় নিয়ে আসল যুক্তরাষ্ট্র

ইসরাইলকে কেন্দ্রীয় কমান্ডের আওতায় নিয়ে আসল যুক্তরাষ্ট্র

1

অনলাইন ডেস্ক

8

মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সেন্ট্রাল কমান্ডের আওতায় ঘনিষ্ঠমিত্র ইসরাইলকেও অন্তর্ভুক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার এক ঘোষণায় পেন্টাগন এমন তথ্য দিয়েছে।ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের যে মধ্যস্থতাকারীর ভূমিকা যুক্তরাষ্ট্র রাখছে, তা আর ইউরোপীয় কমান্ডের মাধ্যমে পরিচালিত হবে না বলেই আভাস দিয়েছে পেন্টাগনের এই পদক্ষেপ।সম্প্রতি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি আরব দেশ অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে। এক বিবৃতিতে পেন্টাগন বলছে, যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের স্বার্থ সুরক্ষা ও ঝুঁকি কমাতে আমরা সীমা নির্ধারণ করে দিয়েছি।‘ইসরাইলের সঙ্গে তার আরব প্রতিবেশীদের মধ্যকার উত্তেজনা হ্রাসের পর আব্রাহাম চুক্তি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে আমাদের সবার একই শত্রুর বিরুদ্ধে প্রধান মিত্রদের সঙ্গে একমত হওয়ার সুযোগ এনে দিয়েছে।’শত্রু বলতে এখানে ইরানকে বোঝানো হয়েছে। শিয়াসংখ্যাগরিষ্ঠ দেশটিকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইসরাইল মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আসছে।ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব নিয়ে গত কয়েক দশক ধরে আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের বৈরী সম্পর্ক চলছিল। কিন্তু দখলদারিত্ব বন্ধ না হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সেই বৈরিতা এখন মিত্রতায় রূপ নিয়েছে।ইসরাইলকে ইউরোপীয় কমান্ড থেকে মধ্যপ্রাচ্যের কমান্ডের আওতায় নিয়ে আসায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা সহযোগিতা সহজতর হবে। এমনকি উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইসরাইলি সামরিক কর্মকর্তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।কিন্তু ইরাকের সঙ্গে সহযোগিতা আরও জটিল হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগন বলছে, যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত অংশীদার ইসরাইল। এই উদ্যোগ মার্কিন কেন্দ্রীয় কমান্ডের অংশীদারদের সঙ্গে সহযোগিতার সুযোগ আরও বাড়াবে।

8

S/H(Ripa-5)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

4 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

4 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। সে

তিন খুনের নেপথ্যে কী ?

তিন খুনের নেপথ্যে কী ?

3 ‎‎একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

7 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

6 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। 1 স্থানীয় সচেতন মহল

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

6 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

6 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। 5 একাধিক মামলার

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

6 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান

1
6