editor

প্রকাশিত: 7:10 AM, October 3, 2020

একটানা কম্পিউটার-ফোন ব্যবহারে চোখ বাঁচাবেন যেভাবে

একটানা কম্পিউটার-ফোন ব্যবহারে চোখ বাঁচাবেন যেভাবে

7

ডেস্ক রিপোর্ট :

অফিসে হোক বা বাড়িতে, ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসে কম্পিউটার স্ক্রিনের দিকে চোখ এখন সবারই থাকে। শুধু কম্পিউটার বা ল্যাপটপই নয়, সমস্যা বাড়িয়েছে অত্যাধিক মাত্রায় স্মার্টফোনের ব্যবহারও। স্মার্টফোনের উপর সাধারণ মানুষ এখন অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল। কেউ ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার না করলেও ফোনের ব্যবহার সর্বক্ষণই করছেন। হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে টেক্সট করার পাশাপাশি ইন্টারনেট সার্ফিং সবকিছুতেই এখন ফোনের উপরে অনেক বেশি মাত্রায় নির্ভরশীল মানুষ। আর তাতেই বাড়ছে নানারকম সমস্যা। সেই তালিকায় রয়েছে চোখও।

সকালে ঘুম থেকে উঠেই মোবাইলে চোখ। তারপর স্কুল-কলেজ বা অফিসে যাওয়ার সময়ও স্মার্টফোন বা ট্যাবের ব্যবহার। কাজের চাপ এখন সবারই অনেক বেশি। কিন্তু চোখকেও তো বিশ্রাম দিতে হবে। অন্তত অফিসে পৌঁছে যাতে গোটা সময় কম্পিউটারে চোখ না রাখতে হয়, সেই বিষয়টাও মাথায় রাখা প্রয়োজন। কারণ অতিরিক্ত মাত্রায় কম্পিউটার-স্মার্ট ফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা। যার মধ্যে অন্যতম ‘ড্রাই আইস’।

ঘরে সঠিক আলোর ব্যবহার করা প্রয়োজন। খুব কম আলোয় বা অন্ধকারে মোবাইল বা কম্পিউটার করা চোখের জন্য একেবারেই ভাল নয়। রাতে ঘর অন্ধকার করে শুয়ে শুয়ে স্মার্টফোনে সিনেমা দেখা বা সোশ্যাল মিডিয়া করা তাই কিছুটা কমান।

কম্পিউটার মনিটরে অ্যান্টি গেøয়ার স্ক্রিন ব্যবহার করে এবং চশমায় অ্যান্টি রিফ্লেকটিভ প্লাস্টিকের কাচ ব্যবহার করলে অনেকটাই লাভ পাওয়া যায়। মনিটর এবং স্মার্টফোনের ব্রাইটনেসও ঠিকঠাক করে রাখুন।

4

কাজ করার ফাঁকেই ঘন ঘন পলক ফেলুন। কারণ কম্পিউটারে কাজ করার সময় চোখের পলক পড়া কমে যায়। ফলে চোখের পানি কমে যায় ও চোখে শুষ্কতা বা ড্রাই আইসের সমস্যা দেখা যায়। এর ফলে চোখে ক্লান্তিও অনেক বাড়ে। তাই ডাক্তারের পরামর্শ নিয়ে আই ড্রপ ব্যবহার করুন। দিনে অন্তত তিন থেকে পাঁচবার সেই ড্রপ দিলে চোখে অনেকটাই আরাম পাবেন।

অফিসে কাজের ফাঁকেই চোখের কয়েকটা ব্যায়াম করার চেষ্টা করুন। ঘরের বাইরে দেখুন। তাকাতে পারেন গাছপালার দিকেও। যদি সেটা সম্ভব না হয়। কম্পিউটার স্ক্রিন থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকান। ভুলেও আবার ওইসময় ফোন নিয়ে বসে পড়বেন না। চোখের ব্যায়ামের পাশাপাশি মাঝেমধ্যেই চেয়ার থেকে উঠে শরীর কিছুটা স্ট্রেচ করে নিন। নাহলে ঘাড়ে, কাঁধে বা পিঠেও ব্যথা হতে পারে।

4

মাঝেমধ্যে কাজের থেকে বিরতি নিন। ধরুন আপনি এক ঘণ্টা টানা কম্পিউটারে কাজ করছেন, তাহলে কাজ বন্ধ করে ৫-১০ মিনিট অন্য কোথাও তাকান বা ঘুরে আসুন।

কাজের জায়গাও ঠিকঠাক থাকা অত্যন্ত প্রয়োজন। কম্পিউটারে কাজ করার চেয়ারটি হাইড্রোলিক হলে ভাল হয়। এতে কাজের সময় চোখের উচ্চতা কম্পিউটার মনিটরের চেয়ে সামান্য উঁচুতে থাকে। মনিটর চোখের বরাবর থাকতে হবে। মনিটর বাঁকা থাকলে অক্ষরগুলোর পরিবর্তন হতে পারে, এবং চোখ ব্যথার কারণ হতে পারে।

3

 

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

4 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার)

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

7 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

7 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

3 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

6 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

2 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

6 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

1 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন

1
7