editor
প্রকাশিত: 7:45 PM, September 28, 2020
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধুকে গণধর্ষণের এজাহারভুক্ত আসামী মাহফুজুর রহমানকে গ্রেফতার করেছে কানাইঘাট থানাপুলিশ। সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম এর দিকনির্দেশনায় আজ সোমবার রাত ১১টার দিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার সংলগ্ন পাকিবিল গ্রাম থেকে গণধর্ষণ মামলার আসামী এসমি কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী মাহফুজুর রহমান (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম জানান, মাহফুজকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পরবর্তীতে সাংবাদিকদের প্রেস ব্রিফিং জানানো হবে। আজ রাত ১১টার দিকে জৈন্তাপুরের হরিপুরের পাখি বিল এলাকা থেকে মাহফুজকে গ্রেফতার করার পর রাত ১২টার দিকে তাকে থানায় নিয়ে আসা হয়। থানায় মাহফুজকে নিয়ে আসার পর থানা প্রাঙ্গনে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়।
গ্রেফতারকৃত মাহফুজুর রহমানের বাড়ি কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউপির লামা দলইকান্দি গ্রামে। তার পিতা সালিক আহমদ একজন সরকারি চাকুরিজীবি।
জানা যায়, ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের পর থেকে পলাতক ছিল মাহফুজুর রহমান। তাকে গ্রেফতার করতে কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা পিপিএম’র নেতৃত্বে পুলিশের একাধিক টিম থানার বিভিন্ন এলাকা সহ সিলেটের অন্যান্য এলাকায় টানা অভিযান চালিয়ে আসার পাশাপাশি সে যাতে করে কানাইঘাটের সীমান্ত এলাকা দিয়ে ভারতে যেতে না পারে এজন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তা সহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ গৃহবধূ ধর্ষণ মামলার ৬নং আসামী মাহফুজুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিকে থানা পুলিশের হাতে মাহফুজ গ্রেফতারের পর স্থানীয় জনসাধারণ সন্তোষ্টি প্রকাশ করে থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেকে।
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
7 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
6 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
2 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
8 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
1 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
4 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে