editor
প্রকাশিত: 11:00 AM, September 30, 2020
অনলাইন ডেস্ক:-
গির্জায় তিনদিন ধরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক ফাদারের বিরুদ্ধে। এ ঘটনায় গির্জার ফাদার প্রদীপ গ্যাগরীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বুধবার সকালে ওই ফাদারকে তানোর থানায় হস্তান্তর করা হয়।
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা মাহালীপাড়া এলাকায় ‘সাধুজন মেরী ভিয়ান্নী গির্জা’য় ঘটেছে এমন ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তিনি জানান, গির্জার ফাদারকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, গত ২৬ সেপ্টেম্বর সকালে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন ওই কিশোরী। তাকে না পেয়ে পরদিন তার ভাই থানায় সাধারণ ডায়েরি করেন। এর দুদিন পর ২৮ সেপ্টেম্বর সকালে জানা যায়, তানোরের ওই গির্জায় রয়েছে কিশোরীটি। পরে গীর্জার ভেতরে সালিস বসে। গ্রামের মোড়ল ও মুন্ডুমালা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক কার্মেল মার্ডি বৈঠকের পর ফাদার প্রদীপকে অপসারণ করে পাঠিয়ে দেন রাজশাহীতে। আর কিশোরীকে রাখেন গীর্জার ভেতরে সিস্টারদের কাছে।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় তানোর উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ গীর্জায় গিয়ে কিশোরীকে উদ্ধার করেন। এদিন রাতেই কিশোরীর ভাই বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে চার্চের ফাদারের নামে মামলা করেন।
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
5 মো: আল-আমিন মিয়া 6 সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি
3 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
6 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
2 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা