editor
প্রকাশিত: 1:05 PM, July 14, 2026
সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী ডেভিল মোহাম্মদ কামাল আহমেদের (৫৬) বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মনোয়ার আলী কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোনোয়ার আলীর বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার দরবস্ত গ্রামে। অভিযুক্ত ডেভিল কামাল আহমেদের বাড়ি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার রাউতখাই গ্রামে। বর্তমানে তিনি সিলেট নগরীর বাগবাড়ী এলাকার ৪৭/বি নম্বর বাসায় বসবাস করছেন।
লিখিত অভিযোগে বলা হয়, প্রবাসী হওয়ায় দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে কামাল আহমেদের সঙ্গে ভুক্তভোগীর সুসম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে কামাল আহমেদ তার মালিকানাধীন একটি জমি বিক্রির প্রস্তাব দেন। পরে উভয়ের মধ্যে ৪৫ লাখ টাকায় জমি বিক্রির মৌখিক চুক্তি হয় এবং বায়না হিসেবে ২৯ লাখ টাকা বিভিন্ন সময়ে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেন মোনোয়ার আলী।
অভিযোগে আরও বলা হয়, বায়নার টাকা গ্রহণের পরও অভিযুক্ত বারবার জমি রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাস দিলেও পরে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি জমি রেজিস্ট্রি কিংবা টাকা ফেরত—কোনোটিই দেননি। গত ২৮ জুন দুপুরে বাগবাড়ী এলাকার বাসায় বিষয়টি নিয়ে কথা বলতে গেলে কামাল আহমেদ প্রকাশ্যে টাকা ফেরত বা জমি রেজিস্ট্রি দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ রয়েছে। এ সময় তিনি ভুক্তভোগীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং টাকা দাবি অব্যাহত রাখলে পরিবারসহ ক্ষতি করার ও সন্ত্রাসী দিয়ে হামলা কিংবা হত্যার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত পরিকল্পিতভাবে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে ২৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানার পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। তাছাড়া ভুক্তভোগীদের অভিযোগ, কামাল আহমেদ গত প্রায় ১৭ বছর ধরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রভাব খাটিয়ে এলাকায় নানা ধরনের জুলুম, হয়রানি ও প্রভাব বিস্তার করে আসছেন।
তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন পুলিশের একজন আইজির সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলে তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে চলেছেন। এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করতেন এবং সেই প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করতেন বলেও অভিযোগ রয়েছে। তাছাড়া মোহাম্মদ কামাল আহমেদ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে জমি ও বাসা বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছেন।
ভুক্তভোগীদের দাবি, তিনি বাগবাড়ী এলাকায় নিজের বাসায় প্রবাসী মুহিবুর রহমানের স্ত্রী হাছনা বেগমকে কয়েকদিন রাখেন এবং বিশ্বাসের সুযোগ নিয়ে জায়গা বিক্রির কথা বলে প্রায় ৩৩ লাখ টাকা গ্রহণ করেন। পরে জমি রেজিস্ট্রি করে না দিয়ে নানা টালবাহানা শুরু করেন। বিষয়টি স্থানীয়ভাবে বাগবাড়ী পঞ্চায়েত কমিটির সালিশে ওঠে। সেখানে টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করে টাকা ফেরত বা জমি রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ।পরে হাছনা বেগম আইনগত পদক্ষেপ নেন। বর্তমানে এ ঘটনায় সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সিআর মামলা নং- ৫৯৭/২০২৫) মামলা বিচারাধীন রয়েছে।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত আদালতে হাজির হয়ে জামিন লাভ করেছেন। ভুক্তভোগী পক্ষের দাবি, আদালতে টাকা গ্রহণের বিষয়টিও স্বীকার করা হয়েছে এবং টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। তবে মামলাটি এখনও বিচারাধীন থাকায় এ বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এছাড়া ভুক্তভোগীদের অভিযোগ, মোহাম্মদ কামাল আহমেদ একই কৌশলে আরও একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন।এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ কামাল আহমেদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
7 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
5 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
8 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
4 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
7 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
2 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
5 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে