editor
প্রকাশিত: 3:10 PM, September 17, 2020
উয়েফা নেশন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত শুরু করার পুরস্কার পেয়েছে পর্তুগাল। টানা দুই জয়ে দুই ধাপ এগিয়ে ফিফা র্যাংকিংয়ের পঞ্চম স্থানে উঠেছে প্রতিযোগিতাটির অভিষেক আসরের চ্যাম্পিয়নরা। র্যাংকিংয়ের শীর্ষ চারে কোনো পরিবর্তন নেই। তবে বাংলাদেশ সেই আগের মতোই ১৮৭তম স্থানে আছে।
বৃহস্পতিবার র্যাংকিংয়ের তালিকা প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
এশিয়া থেকে সেপ্টেম্বরের এই র্যাংকিংয়ে এক ধাপ পতন হয়েছে ভারতের। দেশটি এখন ১০৯ নম্বরে। বাংলাদেশের পাশাপাশি কাতার (৫৫) এবং আফগানিস্তানের স্থানও অপরিবর্তিত।
পর্তুগালের উন্নতি হয়েছে ক্রোয়েশিয়া এবং সুইডেনের বিপক্ষে জয় পাওয়ায়। শীর্ষ পাঁচটি দেশ হলো-বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড এবং পর্তুগাল। এক ধাপ নেমে ছয়ে আছে উরুগুয়ে।
পর্তুগালের মতো স্পেনেরও উন্নতি হয়েছে। একধাপ এগিয়ে তারা এখন সাত নম্বরে। দুই ধাপ নেমে আট নম্বরে আছে ক্রোয়েশিয়া। আর্জেন্টিনা ও কলম্বিয়ার কোনো পরিবর্তন হয়নি; যথাক্রমে নবম ও দশম স্থানে আছে দেশ দুটি।
একধাপ এগিয়েছে আরও তিনটি দল-ইতালি (১২), নেদারল্যান্ডস (১৩) এবং জার্মানি (১৪)।
র্যাংকিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছে গত বিশ্বকাপের আয়োজক রাশিয়া। সার্বিয়া এবং হাঙ্গেরিকে হারানোর কল্যাণে দলটি ৬ ধাপ এগিয়ে আগের মতো ৩২ নম্বরে উঠেছে।
জানা গেছে, কোভিড-১৯ মহামারীতে বিশ্বব্যাপী ফুটবল স্থগিত হয়ে যাওয়ার সঙ্গে র্যাংকিংয়ে ঘোষণাও বন্ধ করে দিয়েছিল ফিফা। স্থবিরতা শেষে এ মাসের শুরুতেই ফেরে আন্তর্জাতিক ফুটবল।
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
2 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
5 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
2 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
1 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
2 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে