admin
প্রকাশিত: 7:21 PM, November 21, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের মাতা জয়বুন নেসা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা নগরীর শাহী ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে হযরত মানিকপীর (রহ.) কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। জানাজায় বিএনপি, আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ গ্রহণ করেন। জানাজায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড.এনামুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর ফরহাদ ৮
চৌধুরী শামীম, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, বিএনপি নেতা জিয়াউল গনী আরেফিন জিল্লুর, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, হাসান পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শামীম সিদ্দিকী, মাহবুব কাদির শাহী, সৈয়দ মইন উদ্দিন সোহেল, হুমায়ুন আহমদ মাশুক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা যুবদল নেতা শাহেদ আহমদ প্রমুখ।
বিভিন্ন মহলের শোক ঃ সাবেক ছাত্রনেতা ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের মাতার ইন্তেকালে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ অব্যাহত রয়েছে। পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক জ্ঞাপন করেছেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, ড্যাব সিলেটের সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. মো. শাকিলুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল প্রমুখ।
3 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায়
7 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট
6 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের
3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে
4 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে
7 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার
1 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’
6 সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 2 বুধবার (১২