editor

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

মৌলভীবাজার জেলা পরিষদসহ সিলেটের ৫ ইউনিয়নে আ. লীগের প্রার্থী চুড়ান্ত

মৌলভীবাজার জেলা পরিষদসহ সিলেটের ৫ ইউনিয়নে আ. লীগের প্রার্থী চুড়ান্ত

5

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে মিছবাহুর রহমানকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। একইসঙ্গে সিলেট বিভাগের ৫ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী চুড়ান্ত করেছে ক্ষমতাসীন দলটি।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থিতা চূড়ান্ত হয়। বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভায় তিন জেলা পরিষদ, নয় উপজেলা পরিষদ ও ৫১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুর জেলা পরিষদের উপনির্বাচনে মো. শামসুল হকের, মাদারীপুর জেলা পরিষদে মুনির চৌধুরী ও মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে মিছবাহুর রহমানের প্রার্থিতায় সমর্থন দিয়েছে আওয়ামী লীগ।
নয়টি উপজেলার মনোনীত প্রার্থীরা হলেন নওগাঁর মান্দা উপজেলায় মো. এমদাদুল হক, যশোর সদরে নুরজাহান ইসলাম নীরা, বাগেরহাটের শরণখোলায় রায়হান উদ্দিন শান্ত, খুলনার পাইকগাছায় মো. আনোয়ার ইকবাল, মাদারীপুরের শিবচরে আ. লতিফ মোল্লা, সুনামগঞ্জের জামালগঞ্জে মো. ইকবাল আল আজাদ, কুমিল্লার দাউদকান্দিতে মোহাম্মদ আলী, মতলব দক্ষিণে বিএইচএম কবির আহমেদ ও রাঙ্গুনিয়া উপজেলায় স্বজন কুমার তালুকদার।
অন্যদিকে ৫১টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন- সিলেট জেলার গোলাপগঞ্জের লক্ষ্মীপাশায় মাহমুদ আহমদ, ওসমানীনগরের সাদিপুরে কবির উদ্দিন আহমদ, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুনবীর ইউপিতে মো. আব্দুর রশীদ, মির্জাপুরে অপূর্ব চন্দ্র দেব ও হবিগঞ্জের মাধবপুরের শাহজাহানপুরে বাবুল হোসেন খান।
দিনাজপুরের চিরিরবন্দরের সাতনালায় মো. আব্দুল হামিদ শাহ, রংপুরের তারাগঞ্জের আলমপুরে দেলওয়ার হোসেন, রংপুর সদর উপজেলার হরিদেবপুরে মো. একরামুল হক, চন্দনপাটে মো. আমিনুর রহমান, সদ্যপুষ্করিণীতে মো. মকছেদুর রহমান, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারীতে মো. আবু বক্কর সিদ্দিক ও পাটিকাপাড়ায় মো. মজিবুল আলম। বগুড়ার ধুনটের কালেরপাড়ায় মো. হারেজ উদ্দিন আকন্দ, চাঁপাইনবাবগঞ্জ সদরের চরঅনুপনগরে মো. সেরাজুল ইসলাম, নাচোলের ফতেপুরে মো.খাইরুল ইসলাম, নওগাঁ জেলার বদলগাছির মথুরাপুরে মো. মাসুদ রানা, সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজানায় মো. আনোয়ার হোসেন, পাবনার ভাঙড়ার ভাঙড়ায় মো. বেলাল হোসেন খান ও সন্তোষে মো. আফছার আলী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপিতে মো. শফিকুর রহমান, আলমডাঙ্গার ডাউকিতে মো. তরিকুল ইসলাম, সাতক্ষীরার কলারোয়ার কেরালকাতায় মোরশেদ আলী, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়ায় শেখ রফিকুল ইসলাম, বরগুনার তালতলীর কড়ইবাড়িয়ায় নূর মোহাম্মদ, পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে আ. মালেক আকন্দ, ভোলার লালমোহনের ফরাশগঞ্জে মো. ফরহাদ হোসেন (মুরাদ), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠিতে ফয়সাল ওয়াহিদ ও উজিরপুরের সাতলা ইউপিতে খায়রুল বাশার লিটন মনোনয়ন পেয়েছেন।
টাঙ্গাইল সদরের ঘারিন্দায় তোফায়েল আহামেদ, গাজীপুরের কালীগঞ্জের নাগরীতে মোহাম্মদ অলিউল ইসলাম, নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউপিতে মো. নূরুল ইসলাম, নরসিংদীর রায়পুরার আদিয়াবাদে মো. সেলিম, ফরিদপুরের মধুখালীর গাজনায় সুখেন মজুমদার, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে বিভা মণ্ডল ও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষা ইউপিতে মো. দেলোয়ার হোসেন সরদার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
ময়মনসিংহ সদরের বোররচরে আব্দুল আজিজ সরকার, নান্দাইলের শেরপুরে মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া, ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউপিতে জুবের আলম কবীর রূপক, ফুলপুরের ছনধরায় মো. আবুল কালাম আজাদ, ফুলবাড়িয়ার বালিয়ানে মো. মফিজ উদ্দিন মণ্ডল ও নেত্রকোনার পূর্বধলার ধলামূলগাঁও ইউপিতে মো. আব্দুল হালিম খান মনোনয়ন পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা ইউপিতে শেখ মো. হাবিবুর রহমান, কুমিল্লার বরুড়ার আদ্রায় মো. আ. করিম, চাঁদপুরের কচুয়ার সাচারে মো. মনির হোসেন, গোহট উত্তরে মো. কবির হোসেন, মতলব উত্তরের জহিরাবাদে সেলিম মিয়া, সুলতানাবাদে হাবিবা ইসলাম সিফাত, শাহরাস্তির মেহেরে (দক্ষিণ) মো. রুহুল আমিন, লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে নুরুল আমিন, রামগঞ্জের ইছাপুরে শাহনাজ আক্তার, রায়পুরের কেরোয়া ইউপিতে শাহিনুর বেগম রেখা, সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউপিতে মো. জসিম উদ্দিন, ফটিকছড়ির নানুপুরে মো. শফিউল আজম, সুয়াবিলে জয়নাল আবেদীন, মিরসরাই উপজেলার মিঠানালায় এমএ কাশেম, লোহাগাড়ার আমিরাবাদ ইউপিতে এসএম ইউনুচ, লোহাগাড়ায় মোহাম্মদ নূরু ছফা ও আধুনগর ইউপিতে মুহাম্মদ নূরুল কবির আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

7 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা  সিলেট মহানগরের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ

3 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

8 সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

8 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

1 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

1 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

1 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

7 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

1
6