editor
প্রকাশিত: 8:43 AM, September 29, 2020
বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলার প্রাপ্ত বয়স্ক ১০ আসামির রায় ঘোষণার তারিখ ধার্য রয়েছে আগামীকাল। হত্যাকা-ের এক বছর তিন মাসে শেষ হচ্ছে আলোচিত এই মামলার বিচার কাজ। নিহতের পরিবারের প্রত্যাশা জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা হবে।
গত বছরের ২৬শে জুন বরগুনা সরকারি কলেজ গেটে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসী নয়ন বন্ড ও তার বাহিনী। ওই রাতেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় রিফাত হত্যার ভিডিও। হত্যাকা-ের পর দিন ২০১৯ সালের ২৭শে জুলাই ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করেন রিফাতের বাবা। হত্যাকা-ের ৭ দিনের মাথায় মামলার এক নম্বর আসামি ও কিশোর গ্যাং ‘০০৭’ এর প্রধান সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। আলোচিত এই হত্যা মামলায় প্রধান সাক্ষী করা হয় রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে।পরবর্তীতে মিন্নি হত্যাকা-ে জড়িত এমন দাবিতে সংবাদ সম্মেলন করেন নিহত রিফাতের বাবা। একপর্যায়ে মিন্নিকে গ্রেপ্তার করে পুলিশ।
হত্যাকা-ে সরাসরি জড়িত থাকার অভিযোগে রিফাত ফরাজি, রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, টিকটক হৃদয়, হাসান বন্ড, মুসা বন্ড ও নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির বিরুদ্ধে ৩৪ ও ৩০২ ধারায় এবং রাফিউল ইসলাম রাব্বি, কামরুল ইসলাম সাইমুন আসামিদের পালাতে সহায়তা করার অভিযোগে ২১২ ও ১২০-বি ১ ধারায় এবং আসামী সাগরের বিরুদ্ধে আসামীদের পালাতে সহায়তা করার অভিযোগে শুধু ১২০-বি ১ ধারায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ২০১৯ সালের ১লা সেপ্টেম্বর মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে প্রাপ্ত বয়স্ক আর অপ্রাপ্ত বয়স্ক, দুই ভাগে বিভক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ। ৭৬ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ৩০ সেপ্টেম্বর প্রাপ্ত বয়স্ক ১০ আসামির রায় ঘোষণার দিন ধার্য করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত।
3 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার)
7 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
3 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
5 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
2 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক
5 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)
8 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন