editor

প্রকাশিত: 5:12 PM, September 15, 2020

সংস্কারের কাজ ফেলে ঠিকাদার উধাও

সংস্কারের কাজ ফেলে ঠিকাদার উধাও

3

মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার দরগা গেইট থেকে বাঘাসুরা কালিবাজার সড়কের কার্পেটিং-এর সংস্কার কাজ ফেলে ঠিকাদার উধাও হয়ে গেছে। এক বছরেও সড়কটি সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, এক বছর আগে গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের জন্য কার্যাদেশ পেয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান উভয় পাশে মটি খুড়ে গর্ত করা ও পুরাতন কার্পেটিং তুলে কিছুদিনের মধ্যেই কাজ বন্ধ করে দেয়। এতে করে রাস্তার গর্তে পানি আটকে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক ব্যাহত হচ্ছে। বাঘাসুরাসহ পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে।
মাধবপুর উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, শাহজিবাজার-বাঘাসুরা কালিবাজার পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে সংস্কার কাজের কার্পেটিংয়ের জন্য টেন্ডার আহবান করা হয়। এ রাস্তায় ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি টাকা। ডলি কন্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান টেন্ডারের কাজ পেয়ে অনেক দেরিতে কাজ শুরু করে। টেন্ডার নির্দেশনা মতে ঠিকাদারী প্রতিষ্ঠানটি সড়কের পাশে কিছু গর্ত ও কার্পেটিং তুলে কাজ শুরু করার কিছুদিন পরেই কাজ সম্পন্ন না করে মাঝপথে কাজ রেখে চলে যায়। এরফলে এই ভাঙাচোরা রাস্তায় জনগণের চলাচলের ভোগান্তি আরো বেড়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহম্মেদ জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার না করায় এখন জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য বারবার বলার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। সচেতন জনগণ রাস্তাটি সংস্কারের জন্য মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে। এরপরেও সংশ্লিষ্ট ঠিকাদারের টনক নড়েনি।
ডলি কন্ট্রাকশনের একটি সূত্র জানান, করোনার কারণে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। মাধবপুর উপজেলা প্রকৌশলী জুলফিকার চৌধুরী বলেন, সময় মত কাজ শেষ না করায় ডলি কন্ট্রাকশনের টেন্ডার বাতিলের জন্য ঢাকা প্রধান প্রকৌশলী কার্যালয়ে বহু আগেই চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে টেন্ডার আহবান করে সড়কের কার্পেটিং ও সংস্কার কাজ সম্পন্ন করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

8 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

3 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

1 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

7 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

5 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

8 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

1
2