editor
প্রকাশিত: 3:23 PM, September 5, 2020
এক সাংবাদিকের ডিএসএলআর ক্যামেরা (নিকন ডি ৩৪০০), ক্যামেরার ২টি
লেন্স, সাউথইস্ট ব্যাংকের স্বাক্ষরিত চেক বই ও মূল্যবান কাগজপত্র ফিরিয়ে
দিলেন এখলাছুর রহমান নামের এক সিএনজি চালক। তিনি সিলেট সদর উপজেলার
জালালাবাদ থানার পুরান কালারুকা গ্রামের বাসিন্দা নুর উদ্দিন মিয়ার পুত্র।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের সময় একটি সিএনজি
অটোরিক্সা করে বন্দরবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন দৈনিক সিলেটের সময় ও দৈনিক সিলেটের হালচালের ফটো সাংবাদিক কৃতিশ তালুকদার। তিনি অজ্ঞাতসারে ক্যামেরার ব্যাগটি না নিয়ে গাড়ি থেকে নেমে পড়েন। পরে তিনি টুকের বাজার, মদিনা মার্কেট, বন্দরবাজার, সহ সম্ভাব্য নানা স্থানে খোজাখোজি করেও ক্যামেরার ব্যাগটির সন্ধান পাননি।
পরে তিনি জাতীয় দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরীকে বিষয়টি অবগত করলে আকাশ চৌধুরী এসএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষের সাহায্য কামনা করেন। পরিতোষ ঘোষ তাৎক্ষণিক বন্দরবাজার ফাড়ির ইনচার্জ এসআই হাসানকে বিষয়টি অবগত করলে, এসআই হাসান সাধারণ ডায়রী (ডায়রী নং-২২০, তারিখ: ০৩/০৯/২০২০) সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সাংবাদিকের ব্যাগ পাইয়ে দেওয়ার ব্যাপারে অনেক সহযোগিতা করেন।
এদিকে সিএনজি চালক ক্যামেরার ব্যাগটি পেয়ে তিনি মনে করে এই ক্যামেরাটির
নিশ্চয় কোন এক সাংবাদিকের, পরে তিনি ব্যাগটি ফিরিয়ে দিতে নানা ব্যক্তির
কাছে সহযোগিতা চান। সিএনজি চালকের ভাতিজা নুর আহমদের মাধ্যমে সিলেট
প্রেসক্লাবের সদস্য শেখ আব্দুল মজিদ ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সুব্রত দাসের সহায়তায় সাংবাদিক কৃতিশ তালুকদারের হাতে ক্যামেরার ব্যাগটি
ফিরিয়ে দেন সিএনজি চালক এখলাছ।
ক্যামেরার ব্যাগটি হাতে পাওয়ার পর সাংবাদিক কৃতিশ স্বস্থির নিঃশ্বাস
ফেলেন এবং প্রশাসন, সিএনজি ড্রাইভার সহ সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা
প্রকাশ করেন। বিজ্ঞপ্তি
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
7 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
6 মো: আল-আমিন মিয়া 1 সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি
7 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
6 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
1 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
2 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে