editor
প্রকাশিত: 10:03 AM, October 3, 2020
সিলেটের ঐতিহ্যবাহী এম.সি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ, দেশের বিভিন্ন স্থানে শিশু-নারী ও বলাৎকারারের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেট ল’ কলেজের শিক্ষার্থীবৃন্দ (২০১৯-২০২০) এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সিলেট ল’ কলেজের শিক্ষার্থী মাহবুব আহমদের সভাপতিত্বে ও ল’ কলেজ শিক্ষার্থী ছাত্রনেতা দীপক অধিকারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।
বক্তব্য রাখেন, সিলেট ল’ কলেজ ছাত্রনেতা হাবিবুর রহমান, হাবিবুর রহমান কামরুল, রূপম তালুকদার, শাখাওয়াত হোসেন, সন্তোষী কর তুলি, রেবিনা আক্তার, রাজিব রাজু, জাওয়াদ চৌধুরী, গোলাম রব্বানী সুমন, মো. কামরুজ্জামান কামরুল, সুমন চন্দ, শ্রাবন, পারভেজ আহমদ, মনিরুজ্জামান, আলমাছ, আব্দুল্লাহ আল মামুন, ফয়সল আহমদ, মুহিবুর রহমান, ইমরুল আবিদ, মেহেদী হাসান, আশরাফ আহমদ।
মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানা তাঁতীলীগের সভাপতি আরশ আলী সোহেল, উইনার কলেজের প্রভাষক শফিকুল ইসলাম শামীম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের পবিত্র মাটিকে যারা অপবিত্র করেছে তাদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি দিয়ে সিলেটবাসীকে কলঙ্ক মুক্ত করতে হবে। এই ঘৃণ্য অপরাধীদের আশ্রয়দাতাদের চিহ্নিত করে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বক্তারা বলেন, অবিলম্বে এইসব ঘৃণ্য অপরাধীদের সর্বোচ্চ বিচারের মাধ্যমে দৃষ্টান্তস্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর কেউ করতে সাহস না পায়।-বিজ্ঞপ্তি
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
4 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
3 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
4 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
4 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা