editor
প্রকাশিত: 8:44 PM, July 11, 2026
সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টায় সিলেট ক্রীড়া ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট বক্সিং একাডেমীর সভাপতি রাজিব দাসের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক এবং একাডেমির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সানীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নুর হোসেন।
এসময় তিনি বলেন, সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রথম বক্সিং একাডেমির যাত্রা শুরু হয়েছে। আমি আশা করি সিলেট বক্সিং একাডেমি সেই অভাব পূরণ করবে। এখান থেকে একদিন জাতীয় ও আন্তর্জাতিক মানের বক্সার তৈরি হবে যারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে মোবাইল ফোনের আসক্তি, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বক্সিং কেবল একটি খেলা নয়, এটি শরীর ও মনকে সুশৃঙ্খল করতে শেখায়। একাডেমির এই পথচলাকে সফল করতে তারা সিলেট জেলা ক্রীড়া সংস্থাসহ স্থানীয় সর্বস্তরের ক্রীড়ামোদী মানুষকে পাশে থাকার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বক্সিং একাডেমীর উপদেষ্টা হাজী মিলাদ আহমদ, দিপাল কুমার সিংহ, সৈয়দ সামির সোয়াদ, সহ সভাপতি মো. আব্দুর রাকিব মিয়া, সহ সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলাম সাব্বির, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, অর্থ সম্পাদক শারমিন সুলতানা, ক্রীড়া ও সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক নাহিদ বক্স রাজিব, দপ্তর ও প্রচার সম্পাদক শাহ তাহসিন, মো. ইমতিয়াজ বাহার, সাব্বির, রাসেল প্রমুখ।
2 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক
5 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। 1
6 একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট
5 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার
5 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল ও
3 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ
5 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। 8 একাধিক মামলার
8 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান