editor
প্রকাশিত: 1:32 PM, October 21, 2020
হাত-পা ভেঙে জমি দখল করে নেওয়ায় এক ব্যক্তি রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন এমরুল হাসান (৪০) নামে এক ব্যক্তি। বুধবার সকালে রাজশাহী নগরীর বিলশিমলা বন্ধগেট এলাকায় তিনি আত্মহত্যা করেন।
এমরুল হাসানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায়। তার বাবার নাম ফিটু মিয়া। এমরুলের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।
সুইসাইড নোটে এমরুল লিখেছেন, ‘জালাল, কালাম ও তাদের ছেলে রানা অনেকে আমার হাত ও পা ভেঙেছে। এই কষ্টে আমি জলে পড়ে যাচ্ছিলাম। আমার হাত ও পা ভাঙার কারণে বাড়ির সামনের রাস্তা দুইবার বন্ধ করে দেয়।…’ এই চিরকুটে তিনি উল্লেখ করেছেন কে তার কাছে কত টাকা পাবে।
মৃত্যুর পর কোন মোবাইল নম্বরে ফোন করে খবর দেওয়া যাবে সে কথাও চিরকুটে লেখা আছে। তার মরদেহ কোন কবরস্থানে দাফন করা হবে সেটিও লেখা হয়েছে। দুটি চিরকুটের একটিতে এমরুল লিখেছেন, ‘আমার জীবনে আমার আপনজন আমার মা, বেটি (মেয়ে) ও স্ত্রী। তিনজন আমার প্রিয়। আমাকে আর ভাল লাগছে না। আমার লেখা কাগজ দুইটা আমার স্ত্রীকে দিবেন। কাগজের ফটোকপি পুলিশকে দিবেন। কাগজের মেন কপি দুইটা আমার স্ত্রীকে দিবেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে এমরুল ক্র্যাচে ভর দিয়ে রেললাইনের পাশ ধরে হাঁটছিলেন। ওই সময় রাজশাহী থেকে রহনপুরগামী একটি কমিউটার ট্রেন আসে। ট্রেনটি খুব কাছে চলে এলেই এমরুল রেললাইনে মাথা পেতে দেন। এতে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। রেললাইনের পাশে পড়ে থাকে এমরুলের দেহ আর তার ক্র্যাচ।
নিহত এমরুলের স্ত্রী আয়েশা বেগম জানান, গত সোমবার চিকিৎসার জন্য তারা রাজশাহী এসেছেন। নগরীর তেরোখাদিয়া এলাকায় তারা তার বোনের বাড়িতে ওঠেন। সকালে এমরুল তাকে জানান তিনি চা পান করতে বের হচ্ছেন। এরপর তিনি রেললাইনে মাথা পেতে আত্মহত্যা করেন। পরে পুলিশ চিরকুটে থাকা তার বোনের নম্বরে ফোন করে বিষয়টি অবহিত করে।
আয়েশা জানান, প্রায় পাঁচ মাস আগে জালাল ও কালামেরা তাদের জমি দখল করে বাড়ি করেছেন। এমরুল বাধা দিতে গেলে পিটিয়ে তার হাত ও পা ভেঙে দেওয়া হয়। তার স্বামীকে ক্র্যাচে ভর দিয়ে চলতে হতো। জমি দখলের বিষয়ে মামলা করলেও হাত-পা ভাঙার কারণে দৌড়াদৌড়ি করতে পারতেন না। সে কারণে জমিও উদ্ধার করতে পারেননি। ক্ষোভে তার স্বামী আত্মহত্যা করেছেন।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, রেলওয়ে থানা পুলিশ নিহত এমরুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওসি।
6 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। 6 বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল
6 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট
4 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের
3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। 5 পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া
7 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে
2 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার
8 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’
7 সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 7 বুধবার (১২